এক্সপ্লোর

Allu Arjun: জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা অল্লু অর্জুন, বাড়ির বাইরে পটকা ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ ভক্তদের

Pushpa Star : ভক্তদের উচ্ছ্বাসে সামিল হতে দেখা গেল অভিনেতাকেও। বাড়ি থেকে বেরিয়ে এসে করজোড়ে ভক্তদের উদ্দেশ্য় ভালবাসা জানালেন 'পুষ্পা' তারকা।

কলকাতা: পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)' ছবির জন্য় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতার তকমা পেলেন অল্লু অর্জুন (Allu Arjun)। আর এই খুশিতেই হায়দ্রাবাদে তাঁর বাড়ির বাইরে পটকা-বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তাঁর আপামর অনুরাগীরা।

ভক্তদের উচ্ছ্বাসে সামিল হতে দেখা গেল অভিনেতাকেও। বাড়ি থেকে বেরিয়ে এসে করজোড়ে ভক্তদের উদ্দেশ্য় ভালবাসা জানালেন পুষ্পা তারকা। এদিন  সাদা প্যান্টের ও নীল শার্ট পরে দেখা গেল তাঁকে। 

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

উল্লেখ্য, 'পুষ্পা: দ্য রাইজ' একটি তেলুগু ভাষায় তৈরি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। সুকুমারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন। তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দান্না। এই ছবির গান থেকে অ্যাকশন দৃশ্য থেকে সংলাপ, রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশেও। প্যান ইন্ডিয়া এই ছবির অন্য ভাষায় ডাব হওয়া সংস্করণও সাফল্য লাভ করে ভালই। সেই ছবির শেষ দৃশ্যেই সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল'-এর ঘোষণা করা হয়। ছবির শ্যুটিং প্রায় শেষ পর্যায় এবং দেশবাসী মুখিয়ে রয়েছেন এই ছবির মুক্তির জন্য।

গতকাল পুরষ্কার ঘোষণার সময় ছবির নির্মাতারা বাড়িতেই সকলে মিলে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর তালিকা ঘোষণা শুনছিলেন। সেরা অভিনেতা হিসেবে অল্লু অর্জুনের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। ভিডিওয় হাততালির শব্দে কান পাতা দায় হয়ে পড়েছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওয় ঘরে উপস্থিত সকলকেই উচ্ছ্বসিত দেখাচ্ছিল। পরিচালক সুকুমার ও অভিনেতা অল্লু অর্জুনের আলিঙ্গন ছিল এই ভিডিও অন্য়তম আকর্ষণ। সাফল্যের আনন্দ যেন এভাবেই ভাগ করে নিতে হয়। অদূরে দাঁড়িয়ে স্বামীর সাফল্যে প্রশান্তির চওড়া হাসি ছিল স্ত্রী অল্লু স্নেহা রেড্ডির মুখে। 

অন্য়দিকে, অন্যদিকে জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং কৃতী শ্যানন (Kriti Sanon)। সেরা অভিনেত্রীর সম্মান পেলেন দুই অভিনেত্রীই। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র (Gangubai Kathiawadi) জন্য সম্মানিত হলেন আলিয়া। কৃতী সম্মানিত হলেন 'মিমি' ছবির জন্য (Mimi)। আলিয়া এবং কৃতী, দু'জনেই বাণিজ্যিক ঘরানার ছবির মুখ হিসেবে পরিচিত। কিন্তু শুধু লাস্যময়ী নায়িকা হিসেবে নিজেদের বেঁধে রাখেননি তাঁরা। বারবার অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন। তারই স্বীকৃতি পেলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget