এক্সপ্লোর

Allu Arjun: 'যতরকম ভাবে পরিবারটিকে সাহায্য করা যায় করব', জানিয়ে দিলেন অল্লু অর্জুন

Allu Arjun News: সাংবাদিক সম্মেলন করে অল্লু অর্জুন বলেন, 'আমি যখন ওখানে পরিবারের সঙ্গে বসে সিনেমাটি দেখছিলাম তখন বাইরে ওই ঘটনাটি ঘটেছিল।'

কলকাতা: শুক্রবার সারাটা দিন ধরে যেন সিনেমার মতোই চিত্রনাট্য লেখা হল অল্লু অর্জুনের বাস্তব জীবনেও। প্রথমে গ্রেফতার, নিম্ন আদালতে ১৪ দিনের জেল হেফাজত, তারপর হাইকোর্টে জামিন। অনিয়ন্ত্রিত ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অল্লুকে কেন দায়ী করা হবে? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন বহু তারকা। তবে শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেয়েছেন অল্লু। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন হয়। 

এরপর সাংবাদিক সম্মেলন করে অল্লু অর্জুন বলেন, 'আমি যখন ওখানে পরিবারের সঙ্গে বসে সিনেমাটি দেখছিলাম তখন বাইরে ওই ঘটনাটি ঘটেছিল। আমার সঙ্গে সরাসরি কোনও যোগসূত্র নেই এই ঘটনাটির। এটি সম্পূর্ণ দুর্ঘটনাবশত এবং অনভিপ্রেত। আমি পরিবারের সঙ্গে সমব্যথী। যতরকম ভাবে ওই পরিবারকে সমর্থন করা যায় আমি করব।'

এরপর সিনেমা হলের প্রসঙ্গে দক্ষিণী সুপারস্টার বলেন, 'আমি ওই সিনেমাহলে গত ২০ বছর ধরে যাচ্ছি। এত শো চলে। কিন্তু এরকম দুর্ঘটনা আগে কখনও ঘটেনি। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না কোনওভাবেই। এমনভাবেই ঘটনাটি ঘটেছিল। সবটা হাতের বাইরে চলে যায়। আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না কারণ মামলা আদালতের বিচারাধীন। 

আরও পড়ুন, জেলে রাত কাটিয়ে ফিরলেন অল্লু অর্জুন, বাবাকে দেখেই ছুটে এল ছেলে, চোখে জল স্ত্রীর

যতই জনপ্রিয় হোক 'ঝুকেগা নেহি...' 'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায়, শুক্রবার গ্রেফতার হওয়ার পর কিছুক্ষণের জন্য 'ঝুকতে' হল সুপারস্টার অল্লু অর্জুনকে। তবে বিকেলেই তাঁকে জামিন দিল তেলঙ্গানা হাইকোর্ট। 'পুষ্পা ২' প্রায় ৫০০ কোটি টাকার বাজেটের সিনেমা, মুক্তির ৭ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার ৬২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

এরই মধ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় হায়দরাবাদে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা টু'-এর প্রিমিয়ারে হঠাৎ হাজির হন অল্লু। অভিনেতাকে দেখতে প্রবল হুড়োহুড়ি শুরু হয় দর্শকদের মধ্যে। সেখানেই পদপিষ্ট হন ৩৫ বছর বয়সি এক মহিলা ও তাঁর ছেলে। পুলিশ দু'জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসরা মহিলাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরই FIR দায়ের করে মৃতার পরিবার। তদন্তে নেমে আগেই হায়দরাবাদ পুলিশ ৩জনকে গ্রেফতার করেছিল। আর শুক্রবার বানজারা হিলসের বাড়ি থেকে আল্লুকে গ্রেফতার করে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget