এক্সপ্লোর

Ambarish Bhattacharya Interview: জীবনের প্রথম কাজটা পেয়েছিলাম মোটা বলেই, বডি শেমিংকে কখনও গুরুত্ব দিইনি

Actor Ambarish Bhattacharya Interview: ইন্ডাস্ট্রিতে মহিলাদের বডি শেমিং নিয়ে একাধিক কথা হয়েছে, এমনকি তা তুলে ধরা হয়েছে বড়পর্দাতেও। তবে পুরুষদের বডি শেমিং নিয়ে কথা হওয়া দরকার বলে কি অম্বরীশ মনে করেন?

কলকাতা: তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা থেকে। ধারাবাহিকের নাম ছিল 'রাজা অ্যান্ড গজা'। সেই ধারাবাহিকেই আলাদাভাবে নজর কেড়েছিলেন অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya)। কিন্তু কেবল হাস্যরসে মোড়া ধারাবাহিক নয়, একের পর এক ছবি, চ্যালেঞ্জিং চরিত্রের হাত ধরে তিনি প্রমাণ করেছেন, তিনি যথার্থই চরিত্রাভিনেতা। বিভিন্ন ধাঁচের চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি বেশ সাবলীল। সদ্য, 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবিতে অজিতের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এবার, ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় কেরিয়ার নিয়ে এবিপি লাইভের সঙ্গে নিজের ভাবনা, অভিজ্ঞতা ভাগ করে নিলেন অম্বরীশ।

ইন্ডাস্ট্রিতে মহিলাদের বডি শেমিং নিয়ে একাধিক কথা হয়েছে, এমনকি তা তুলে ধরা হয়েছে বড়পর্দাতেও। তবে পুরুষদের বডি শেমিং নিয়ে কথা হওয়া দরকার বলে কি অম্বরীশ মনে করেন? অভিনেতা বলছেন, 'ফাটাফাটি ছবিটা প্রথম আমায় আর অপাদিকে (অপরাজিতা আঢ্য)-কে নিয়ে হওয়ার কথা ছিল। পরবর্তীকালে আমাদের ডেট না পাওয়ার জন্যই গল্প বদলাতে হয়। তবে মহিলাদের মতো পুরুষদেরও বডি শেমিং হয়। তবে আমি কখনও এই বিষয়টাকে পাত্তা দিই না। কারণ আমার জীবনের প্রথম কাজটা পাওয়া মোটা হওয়ার সৌজন্যেই। রাজা অ্যান্ড গজা নামে যে ধারাবাহিকটি হয়েছিল, সেখানে আমি গজার চরিত্রে সুযোগ পেয়েছিলাম মোটা বলেই। আর বডি শেমিংকে আমি কেরিয়ারে কখনোই পাত্তা দিই নি। আমার জীবনে মোটা হওয়াটা কিন্তু পজিটিভভাবেই এসেছে। তবে তাই বলে মোট থাকা কোনও কাজের কথা নয়। কিন্তু আমি জোর দিই ফিটনেসে। অনেক মানুষ মোটা হয়েও অসুস্থ হন, সেটা কাম্য নয়। যেমন শারিরীক ফিটনেস জরুরি, তেমনই দরকার মানসিক ফিটনেসও। আমাদের চারপাশে তো মানসিক ফিটনেস, চিন্তাভাবনার খুব অভাব। মস্তিষ্ক নিয়ে কখনও শেমিং করা হয় না। আমার ধারণা সেটা নিয়ে শেমিং করলে হয়তো কাজ হবে।'

দেবের সঙ্গে একাধিক কাজ করেছেন অম্বরীশ। ব্যোমকেশ ও দুর্গরহস্যে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? অম্বরীশ বলছেন, 'দেবের সবচেয়ে ভাল দিক হল, ও ভীষণ মজা করে কাজ করে। কোনও বিষয়কে সিরিয়াসলি নেয় না। আর সমস্ত ব্যবস্থাপনার দিকেও ওর নজর থাকে। বিরসার (বিরসা দাশগুপ্ত)-র গোটা টিমটাও ভীষণ ভাল। ও মুম্বইতেও কাজ করছে। ফলে শিল্পীদের কীভাবে যত্ন নিতে হয় বিরসা জানে। পরিচালক কী চাইছেন, সেটা সহকারী এসে কানে কানে বুঝিয়ে দিয়ে যেতেন। এই চল টলিউডে নেই। সব মিলিয়ে, টলিগঞ্জের চিরাচরিত শ্যুটিং ফ্লোর থেকে বেরিয়ে মধ্যপ্রদেশের এই শ্যুটিং যেন এক ঝলক ঠাণ্ডা হাওয়া।'

আরও পড়ুন: Ambarish Bhattacharya Exclusive: অনির্বাণকে বেশি পছন্দ করি, কিন্তু উত্তমকুমারের পরে সেরা ব্যোমকেশ হতে চলেছে দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget