এক্সপ্লোর

Amir Khan: জলের তলায় গোটা এলাকা, মিগজ়াউম বিপর্যস্ত চেন্নাইতে গিয়ে বিপদে আমির খান!

Amir Khan at Chennai: সম্প্রতি আমির খান জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। আর তারপরে, চেন্নাইতেই সময় কাটাচ্ছেন আমির, তাঁর মায়ের সঙ্গে

কলকাতা: কয়েক মাসের জন্য নিজের ঠিকানা বদলেছিলেন আমির খান (Amir Khan).. মায়ানগরী ছেড়ে আপাতত চেন্নাইতে মায়ের সঙ্গে থাকছিলেন অভিনেতা। আর সেখানেই, ঘূর্ণিঝড় মিগজ়াউনের প্রভাবে বিপদে 'থ্রি ইডিয়েটস' অভিনেতা! নৌকা করে জলমগ্ন এলাকা থেকে, সাধারণ মানুষদের সঙ্গেই নিরাপদ স্থানে পৌঁছলেন তিনি। সামাজিক মাধ্যমের পাতায় এখন ভাইরাল সেই ছবি ও ভিডিও। 

সম্প্রতি আমির খান জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। আর তারপরে, চেন্নাইতেই সময় কাটাচ্ছেন আমির, তাঁর মায়ের সঙ্গে। তবে, গতকালই অন্ধ্রের মছলিপত্তনমের কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল (Landfall)। প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে ৮ জনের মৃত্যু। চেন্নাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জলমগ্ন একাধিক এলাকা। আর সেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার আমির খানও। 

আমির খানকে যে নৌকা করে জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করে আনা হয়, সেই নৌকাতেই ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল। তিনিই ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে যা এখন ভাইরাল। সাধারণ মানুষজনের সঙ্গেই নৌকায় চেপে নিরাপদ স্থানে আসেন আমির। তাঁর পরনে ছিল সাদা শর্ট কুর্তা, সঙ্গে একটি ব্যাগ। অন্যদিকে তামিল তারকা বিষ্ণু বিশাল ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে। তিনি আরও জানিয়েছেন, তিনি ৩টি বোট দেখতে পেয়েছেন যাঁরা জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে।

বিপর্যস্ত করে দিয়েছিল রবিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি। মঙ্গলের দুপুরে মড়ার ওপর খাঁড়ার ঘা দিল মিগজাউম। অন্ধ্রপ্রদেশের (Andra Pradesh) নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে বাপাটলা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল করল মিগজাউম। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই টানা বৃষ্টিতে জলমগ্ন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু (Tamilnadu), পুদুচেরির বিস্তীর্ণ এলাকা।

অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গার পাশাপাশি, বৃষ্টি ও ঝড়ের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর বেশ কিছু জেলা। চেন্নাইয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। কোট্টুরপুরম, মুথিয়ালপেট, তাম্বারম, অশোকনগর, কাট্টুপক্কম, পেরুনগুড়ির মতো শহরের বেশির ভাগ এলাকা কয়েক ফুট জলের তলায়। বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন এলাকা। 

 

আরও পড়ুন: Mamata Banerjee : 'বাংলায় এসে সিনেমা করুন, কী নেই এখানে' ফিল্ম ফেস্টিভ্যালের আহ্বান মুখ্যমন্ত্রীর, সলমনের পাল্টা বার্তা

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget