এক্সপ্লোর

রাজনীতির আঙিনায় পা রাখতে বারণ করেছিলেন অমিতাভ: স্বীকার করলেন রজনীকান্ত

দক্ষিণী তারকা রজনীকান্ত বলেন, তাঁকে তিনটি উপদেশ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার প্রথম দুটি মেনে চললেও, পরিস্থিতির চাপে মেনে চলতে পারেননি তৃতীয়টি। বলিউডের শাহেনশা নাকি তাঁকে একবার বলেছিলেন, নিয়মিত শরীরচর্চা করতে, সবসময় বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে ও কখনও রাজনীতির আঙিনায় পা না রাখতে।

মুম্বই: দক্ষিণী তারকা রজনীকান্ত ও বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের বন্ধুত্ত্ব ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুচর্চিত। কেবল বন্ধুত্ত্ব নয়, অমিতাভ যে তাঁর অনুপ্রেরণা একথা রজনীকান্ত স্বীকার করে নিয়েছেন একাধিকবার। সম্প্রতি নিজের নতুন ছবি ‘দরবার’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে তাঁর কথায় উঠে এল বলিউডের কিংবদন্তী নায়কের কথা, তাঁর আদর্শের কথা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁকে তিনটি উপদেশ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার প্রথম দুটি মেনে চললেও, পরিস্থিতির চাপে মেনে চলতে পারেননি তৃতীয়টি। বলিউডের শাহেনশা নাকি তাঁকে একবার বলেছিলেন, নিয়মিত শরীরচর্চা করতে, সবসময় বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে ও কখনও রাজনীতির আঙিনায় পা না রাখতে। তিনি বলেন, ‘রুপোলি পর্দায় এবং তার বাইরেও আমি অমিতাভ বচ্চনের থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমার যখন ৬০ বছর বয়স, আমায় কিছু উপদেশ দিয়েছিলেন অমিতাভ। প্রথমত তিনি আমায় বলেছিলেন নিয়মিত শরীরচর্চা করতে। এই কথা আমি এখনও মেনে চলি। দ্বিতীয়ত বলেছিলেন, সর্বদা নিজেকে কোনও না কোনও কাজে ব্যস্ত রাখতে। নিজের খুশি মত কাজ করতে আর সমালোচনায় কান না দিতে। তাঁর একথাও আমি মেনে চলার চেষ্টা করি। তবে অমিতাভের তৃতীয় উপদেশ আমি পরিস্থিতির চাপে মেনে চলতে পারিনি। অমিতাভ আমায় রাজনীতিতে যোগ দিতে বারণ করেছিলেন।’ প্রসঙ্গত, ২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেবেন রজনীকান্ত। এই প্রথম নয়, দক্ষিণী এই তারকা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু বছর ধরেই। এদিন তিনি আরও বলেন, ‘আমি এখনও বুঝি না মানুষ কেন আমায় সুপারস্টার বলেন। একবার রুপোলি পর্দায় নিজের নামের পাশে সুপারস্টার লেখা দেখে আমি প্রযোজককে ডেকে প্রশ্ন করেছিলাম, আমায় জিজ্ঞাসা না করে আমার নামের পাশে সুপারস্টার লেখা হল কেন? আমার এখনও সাধারণ মানুষই মনে হয় নিজেকে।’ আগামী ছবি ‘দরবার’-এ এক ২৫ বছর বয়সী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ৬৯ বছরের এই তারকা। ছবিতে রয়েছেন সুনীল শেট্টিও। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

সেরা শিরোনাম

Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget