এক্সপ্লোর

KBC 15: অব হম যা রহে হ্যায়...'! বছর শেষেই কোন বিদায়ের বার্তা দিলেন বচ্চন ?

Amitabh Bachchan: আর দেখা যাবে না তাঁকে। আর সেজে উঠবে না এই সেট। স্পটলাইট এসে পড়তেই নতুন উদ্যমে আপামর ভারতবাসীকে বলে উঠবেন না তিনি, 'দেবীও অউর সজ্জনো...'। কেবিসি থেকে পুরোপুরি বিদায় নিলেন বচ্চন ?

নয়াদিল্লি: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রৌড়পতি' (Kaun Banega Crorepati) আর এই শোয়ের মূল আকর্ষণ সঞ্চালকের ভূমিকায় বিগ বি। আর এবার সেই বিগ বি-ই কেবিসির মঞ্চ থেকে জানালেন বছর শেষের বিদায়বার্তা। আর দেখা যাবে না তাঁকে। আর সেজে উঠবে না এই সেট। স্পটলাইট এসে পড়তেই নতুন উদ্যমে আপামর ভারতবাসীকে বলে উঠবেন না তিনি, 'দেবীও অউর সজ্জনো...'। এবার বিদায়। পুরনো বছর বিদায়ের আবহেই বচ্চনও (Amitabh Bachchan) যেন বিদায় নিলেন।

সম্প্রতি আয়োজিত হয়েছে 'কৌন বনেগা ক্রৌড়পতি' সিজন ১৫-র চূড়ান্ত পর্ব। আর সেখানেই বিদায়বার্তা জানিয়েছেন বচ্চন। সোনি টিভির একটি ভিডিয়ো ক্লিপ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সেই ভিডিয়োতেই বিগ বি বলেন, 'ভদ্রমহোদয়গণ! এবার আমি বিদায় নিচ্ছি... আর কাল থেকে এই শোয়ের সেট আর সেজে উঠবে না'। বচ্চন আরও বলেন, 'কাছের মানুষকে এটা বলা যে কাল থেকে আমি আর এখানে আসব না, বড় বেদনাদায়ক। একথা বলার সাহস যেমন থাকে না, তেমনি বলতে ইচ্ছেও করে না'।

বোঝাই যায় শো শেষের ইঙ্গিত দিচ্ছেন বচ্চন (Amitabh Bachchan)। আর বছরের শেষে সেই বিদায়ের আবহেই সকলকে শেষবারের মত শুভরাত্রি জানান তিনি। এই মরসুমে এটাই কেবিসির (Kaun Banega Crorepati 15) শেষ এপিসোড ছিল। উল্লেখ্য কেবিসির এই ১৫তম সিজনে নির্মাতারা একটি নতুন চমক রেখেছিলেন প্রতিযোগীদের জন্য যার নাম ছিল 'সুপার সন্দুক'। এই নিয়মে দ্বিতীয় লেভেল পেরোনর পরেই প্রতিযোগীরা একটি র‍্যাপিড ফায়ার রাউন্ড খেলবেন এবং ৫০:৫০ লাইফলাইনের বদলে একটি 'ডবল ডিপ'-এর সুবিধে পাবেন। এই সিজনের প্রথম প্রতিযোগী ছিলেন অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সুস্মিতা সহায়, আর এই সিজনের প্রথম ১ কোটি টাকা বিজেতা ছিলেন আইএএস পরীক্ষার্থী জসকরণ সিং।

বেশ কিছুদিন আগে এই অনুষ্ঠানের ৬৯তম পর্ব, যা সোনি টিভিতে ১৬ নভেম্বর দেখানো হয়েছে, রীতিমতো হাসির উৎসবে পরিণত হয়। সৌজন্য বাংলার আলোলিকা ভট্টাচার্যের অনর্গল গল্প, নিষ্পাপ ভঙ্গিতে তাঁর প্রথম প্লেন সফর, বড় হোটেলে থাকার অভিজ্ঞতা শোনানো। তাঁকে অনুষ্ঠানে বিগ বি-র (Amitabh Bachchan) সঙ্গে গল্প করে বলতে শোনা যায়, 'জয় হো কেবিসি।' সেখানেই গল্প করেন, বিলাসবহুল হোটেলে থাকা, আর প্রথমবার প্লেনে চড়া, সবই সম্ভব হয়েছে এই অনুষ্ঠানের জন্য। অতএব, 'জয় হো কেবিসি'। নিজে কথা বলতে বলতে যেমন হেসে খুন আলোলিকা, তাঁর কথা শুনে তেমনই হাসতে হাসতে কুটোপুটি খেতে দেখা গেল তারকা অভিনেতাকেও।

আরও পড়ুন: Amitabh Bachchan: মেয়েদের সঙ্গে শপিং ! শুনেই আঁতকে উঠলেন বিগ বি, কিন্তু কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget