এক্সপ্লোর

Amitabh Bachchan: অভিনয় ছেড়ে কি এবার ধর্মে কর্মে মন? অযোধ্যার রাম মন্দিরের কাছেই ফের জমি কিনলেন অমিতাভ

Amitabh Bachchan News: ইতিমধ্যেই জমি কেনার আইনি নিয়ম কানুন সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে ওই জমির ওপর কনস্ট্রাকশনের অনুমতি পাওয়ার কাজ চলছে

কলকাতা: অভিনয় ছেড়ে কি পাকাপাকিভাবে অযোধ্যায় থাকতে চলেছেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)? এর আগেই অযোধ্যায় একটি বিশাল জমি কিনেছিলেন অমিতাভ। আর ফের একবার অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ। জানা যাচ্ছে, রাম মন্দিরের ১০ কিলোমিটারের মধ্যেই একটি বিশাল জমি কিনেছেন অমিতাভ। ২০১৩ সালে অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন নামে একটি ট্রাস্ট তৈরি করেছিলেন। সেই ট্রাস্টই রাম মন্দিরের ১০ কিলোমিটারের মধ্যে ৫৪,৪৫৪ স্কোয়ারফুটের একটি জমি কিনেছে। এর আগে, জানুয়ারি মাসের ১৬ তারিখে অমিতাভ বচ্চন অযোধ্যার হাভেলি অবাধ এলাকায় প্রথম একটি জমি কিনেছিলেন। সেই সময়ে সেই জমিটির দাম ছিল ৪.৪৫ কোটি। 

অফিশিয়াল সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই জমি কেনার আইনি নিয়ম কানুন সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে ওই জমির ওপর কনস্ট্রাকশনের অনুমতি পাওয়ার কাজ চলছে। সেই অনুমতি মিললেই জানা য়াবে, ওই জমি দুটিতে আদৌ কী হচ্ছে? বসবাসের জন্যই জমি দুটি কিনেছেন অমিতাভ নাকি সেগুলি ব্যবহার হবে অন্য কোনও কারণে তা জানা যাবে পরে। অভিনেতার হয়ে রাকেশ ঋষিকেশ যাদব নামে এক ব্যক্তি ওই দুটি জমি কিনেছেন বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে সদ্যই একটি গুঞ্জন তৈরি হয়েছে অমিতাভ বচ্চনের 'কোন বনেগা ক্রোড়পতি'-শো টি নিয়ে। শোনা যাচ্ছে, এই শো নাকি ছেড়ে দিতে চান অমিতাভ। শোনা যাচ্ছে, এই শো আর করতে চান না অমিতাভ। তিনি নিজে এ নিয়ে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, 'এবার বিদায় নেওয়ার সময়।' সেই সময়ে জল্পনা তৈরি হয়েছিল, এবার কি অভিনয় ছাড়তে চলেছেন অমিতাভ? তবে সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না। তবে টানা শ্যুটিং আর তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে ছোটপর্দা থেকে অব্যাহতি নিতে চান তিনি। 

আর অমিতাভ বচ্চনের 'কোন বনেগা ক্রোড়পতি' থেকে অবসর নেওয়ার গুঞ্জনের পাশাপাশি যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা অবশ্যই, কে নিতে চলেছে অমিতাভ বচ্চনের জায়গা? জনপ্রিয় এই শো -এর চিরকালই সঞ্চালনা করে এসেছেন অমিতাভ। তবে একটা বছরে কেবল মাত্র একটি সিজনের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। তবে তিনি অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা টপকে যেতে পারেননি। তাঁর নিজস্ব স্টাইল এ শো-এর ক্ষেত্রে দর্শকদের ততটা মনগ্রাহী হয়নি। সেই জন্যই ফের ফিরিয়ে আনা হয়েছিল অমিতাভ বচ্চনকেই। তবে অমিতাভ যদি অবসর নেন, তবে 'কোন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চালক হিসেবে দৌড়ে প্রথমের দিকে নাম রয়েছে সেই শাহরুখ খানেরই। তবে শোনা যাচ্ছে, এই শো-এর সঞ্চালনা করতে পারেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও!

আরও পড়ুন: Athiya Shetty: রাহুল আথিয়ার আদুরে ফটোশ্যুট, হবু মাকে দেখে কী বললেন কিয়ারা, অনুষ্কারা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget