এক্সপ্লোর

Anant Radhika wedding Guest : অনন্ত-রাধিকার বিয়েতে দেখা হয়ে যেতে পারে মোদি - মমতার ? কোন কোন রাজনীতিক আজ বিয়েবাড়িতে?

Anant Ambani Radhika Merchant Wedding : দীর্ঘ দিনের সখ্যতা থেকে সাত-জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে । অনন্ত আর রাধিকার বিয়ে ঘিরে মুম্বই এখন উৎসব নগরী।


মুম্বই :  অনন্ত আর রাধিকার বিয়ে ঘিরে মুম্বই এখন উৎসব নগরী। সারা ভারত থেকে হেভিওয়েটরা এখন বাণিজ্যনগরী মুখী। বিনোদন দুনিয়া তো বটেই সারা দেশের রাজনীতির মুখরাও অনেকেই মুম্বইয়ের বিমান ধরছেন আজ। কেউ কেউ পৌঁছে গিয়েছেন আগেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন মুম্বইতে। তিনিও আমন্ত্রিত অনন্ত রাধিকার সাতপাকে বাঁধা পড়ার অনুষ্ঠানে। 

পাত্র রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত । পাত্রী ফার্মা-টাইকুন বীরেন এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। দীর্ঘ দিনের সখ্যতা থেকে সাত-জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে । বিয়ে হচ্ছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে। রাজনীতির দুনিয়ায় কে কে হাজির থাকছেন সেখানে ?

ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে দাবি, শীর্ষ রাজনীতিকদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আম্বানিদের আমন্ত্রণে হাজির থাকবেন।  যদিও প্রধানমন্ত্রী কতক্ষণ থাকবেন তা জানা যাচ্ছে না, তবে সূত্রের খবর, তিনি দম্পতিকে আশীর্বাদ করে চলে যাবেন। সিএনবিসির একটি প্রতিবেদনে অনুযায়ী, প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও যেতে পারেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বাংলার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজ্যে মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন জিও কমপ্লেক্সে।  মিন্টের তথ্য অনুসারে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, ঠাকরে পরিবারের সদস্যরা থাকবেন সান্ধ্য অনুষ্ঠানে। থাকতে পারেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করে বিকেলে বিয়েবাড়ি যাবেন তিনি। 

অনন্ত ও রাধিকার বিয়েতে হাজির থাকবেন বলিউডের স্টার, মেগাস্টার , সুপারস্টাররা।  থাকছেন দেশের নামজাদা শিল্পপতিরা। বিয়ের আসরে বিনোদনের আয়োজন চমকে দিয়েছে সারা বিশ্বকে। বিয়ের সন্ধেতে হাজির থাকার কথা সলমন খান, শাহরুখ খান, আমির খান থেকে প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কপূররা।

অনন্ত রাধিকার দীর্ঘ প্রাক-বিবাহ উৎসব ছিল এলাহি। এরপর চলছে বিয়ের একের পর এক আচার-অনুষ্ঠান। বিয়ের শুরুতেই পঞ্চাশেরও বেশি যুগলের বিয়ের আয়োজন করেছিলেন নীতা ও মুকেশ আম্বানি। বিভিন্ন মন্দিরে পুজোও দেওয়া হয়েছে আম্বানি পরিবারের তরফে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget