এক্সপ্লোর

Tripti Dimri: 'আমি খুবই নার্ভাস ছিলাম...', রণবীরের গোপন পরামর্শেই জড়তা কাটে তৃপ্তির?

Animal BTS: এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি জানিয়েছেন যে, 'অ্যানিম্যাল' ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে নার্ভাস ছিলেন তিনি। কিন্তু রণবীর কপূরই তাঁকে পরামর্শ দিয়ে শ্যুটিংয়ের জন্য প্রস্তুত করেন।

দিল্লি:  ডিসেম্বরের শুরুতেই মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Bhanga) পরিচালিত ছবি 'অ্যানিম্যাল' (Animal)। সারা দেশজুড়ে বেশ ভাল ব্যবসা করে চলেছে এই ছবি। রণবীর কপূরের কিছু সংলাপ, ছবিতে দেখানো অতিরঞ্জিত পৌরুষ, হিংসা ও যৌনতার অনুষঙ্গে কঠোরভাবে সমালোচিত হয়েছে এই ছবিটি। ছবিতে একটি অন্তরঙ্গ দৃশ্যে রণবীর কপূরের সঙ্গে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় দেখা গিয়েছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে (Tripti Dimri)। আর সেই দৃশ্য নিয়ে বেশ জলঘোলা হয়েছে নেটপাড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন যে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে নার্ভাস থাকলেও রণবীরই তাঁকে গোপন টিপস দিয়ে দৃশ্যের জন্য প্রস্তুত করে তোলেন। কী এমন পরামর্শ দিয়েছিলেন রণবীর?

তৃপ্তির শ্যুটিংয়ের অভিজ্ঞতা

তৃপ্তির কথায়, ‘‘ওই দৃশ্য শ্যুট করার সময় ঘরে পরিচালক, আমি, রণবীর ও চিত্রগ্রাহক ছাড়া অন্য কেউ ছিল না। রণবীর বারবার জিজ্ঞেস করছিল, ‘তুমি ঠিক আছ তো? তোমার কিছু প্রয়োজন? তুমি এই দৃশ্যে স্বচ্ছন্দ তো?’’ তৃপ্তি বলেন, ‘‘যখন আশপাশের মানুষ তোমাকে এতটা সাপোর্ট করেন, তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না।’’ তৃপ্তি এও জানান যে, শ্যুটিংয়ের আগে তিনি অত্যন্ত নার্ভাস ছিলেন, রণবীরকে তিনি ঐ সময়েই জানিয়েছিলেন যে তিনিই তৃপ্তির পছন্দের অভিনেতা।

দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন তৃপ্তি?

'কালা' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তৃপ্তি, এবার রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে অভিনয় করে এক লাফে 'ন্যাশনাল ক্রাশ' হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের প্রসঙ্গে তৃপ্তি বলেন, 'তুমি যে পরিবেশে আছ, সেখানে সবার আগে দরকার উপস্থিত মানুষরা যাতে তোমায়, তোমার কাজকে অত্যন্ত শ্রদ্ধা করেন সম্মান করেন। ব্যক্তি হিসেবে সম্মানের পাশাপাশি তাঁরা যেন ঐ নির্দিষ্ট মুহূর্তে কী কাজ করছেন শুধু সেটুকু নিয়েই চর্চা করেন, অন্য অতিরিক্ত কিছু নিয়ে নয়। এও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

তৃপ্তি (Tripti Dimri) আরও বলেন, 'ছবির অন্যান্য দৃশ্যগুলির মতই এই দৃশ্যটিও শ্যুটিং করা হয়েছিল। খুব একটা কঠিন কাজ কিছু ছিল না। আমার কমফর্টকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছিল এই সময়। ছবির গল্পের একটা অংশ হিসেবেই এটির শ্যুটিং করা হয়।'

'আশিকি ৩'-এ তৃপ্তি

'অ্যানিম্যাল' (Animal) ছবিতে রণবীর কপূরের সঙ্গে দৃশ্যে ঝড় তোলার পর, কার্তিকের সঙ্গে শুদ্ধ দেশি রোমান্সে মজবেন তৃপ্তি দিমরি। 'আশিকি ৩'-এ (Aashiqui 3) তৃপ্তির অভিনয় করার কথা ছড়িয়ে পড়তেই শোরগোল বি-টাউনে। 'অ্যানিম্যাল' ছবিতে নজরকাড়া অভিনয় করার পরেই তৃপ্তি এখন বি-টাউনের টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন বলা চলে। আর তারপরই 'আশিকি' ছবির নির্মাতাদের মনে তাঁকে নিয়ে ভাবনা আসে, সেই থেকেই ছবির কাস্টিংয়ে জুড়ে যান তৃপ্তি।

আরও পড়ুন: Aashiqui 3: 'আশিকি'তে 'তৃপ্তি' পাবেন কার্তিক ! প্রকাশ্যে কোন চমক ?

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget