এক্সপ্লোর

Tollywood News: নতুন পরিচালকের অ্যাকশন থ্রিলারে অনিন্দ্য-রোহন, থাকতে পারেন মুম্বইয়ে অভিনেতারাও!

Tollywood New Film: কানাঘুষো শোনা যাচ্ছে মুম্বই তথা বলিউড এর কিছুজন নামকরা অভিনেতা - অভিনেত্রীদেরও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

কলকাতা: নতুন ছবিতে অনিন্দ্য সেনগুপ্ত ও রোহন ভট্টাচার্য। আসছে নতুন ছবি, 'ব্রহ্মার্জুন'। নতুন এই ছবিতে একেবারে অ্যকশন লুকে দেখা যাবে দুই অভিনেতাকে। আজ প্রকাশ্যে এল এই ছবির সমস্ত লুক। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক দে। এই ছবিতে ব্রহ্মার চরিত্রে দেখা যাবে রোহন ভট্টাচার্য্যকে। অর্জুনের চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, প্রিয়ঙ্কা ভট্টাচার্য্য ও অমিত শেঠি। ছবিতে পুষ্পার চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা ভট্টাচার্য্যকে। অন্যদিকে, নান্নু যাদবের চরিত্রে দেখা যাবে অমিত শেঠিকে। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, মীনা শেঠি ও অন্যান্যরা। 

দুটি জায়গা, একটার নাম গালুড়ী ও অন্যটি শেখমুলুক৷ দুটি জায়গায় রাজত্ব চালায় নরেশ পাল ও আলম শেখ৷ মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে এদের রাজত্ব চলে। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে ঢুকে পরে ব্রহ্মা ও অর্জুন। এবারে গল্প কোন দিক যাবে, এই সব কিছু নিয়ে ছবি ব্রহ্মার্জুন। ছবিটির প্রযোজনায় রয়েছে মীনা শেঠী মণ্ডল এবং তত্ত্বাবধানে রয়েছে সুমন্ত মুখার্জি। কানাঘুষো শোনা যাচ্ছে মুম্বই তথা বলিউড এর কিছুজন নামকরা অভিনেতা - অভিনেত্রীদেরও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

অন্যদিকে, আজই ঘোষণা হয়েছে আরও একটি নতুন ছবির। এই প্রথমবার অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)-র সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। আসছে নতুন ছবি 'বহুরূপ'। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী' বক্সঅফিসে তোলপাড় ফেলেছিল। তবে এই ছবির প্রেক্ষাপট একেবারে আলাদা। বহুরূপী একজন অভিনেতার গল্প। আমরা সিনেমায় যে নায়ক নায়িকাকে দেখি, আমরা সেই চরিত্রগুলোর সঙ্গেই একাত্ম হয়ে যাই। তবে আমরা কখনও ভাবি না, কীভাবে নায়ক নায়িকারা সেই ছবির জন্য নিজেদের তৈরি করেন। ঠিক তেমনই একটা গল্প 'বহুরূপ'। পরিচালক আকাশ মালাকারের এটি দ্বিতীয় ছবি। থ্রিল ছাড়া, নানা রকম অনুভূতিতে ভরা থাকবে এই ছবি। 

এই প্রথম ইধিকার সঙ্গে জুটি বাঁধছেন সোহম। আজ সোহমের জন্মদিন। আর সেই জন্মদিনের দিনই প্রকাশ্যে এল নতুন ছবি মুক্তির খবর। এই ছবিতে মোট ৭টি লুকে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এর আগে বিভিন্ন লুকে, বিভিন্ন সিনেমায় ধরা দিয়েছেন সোহম। তবে এই সিনেমায় ৭টি লুকে দেখা যাবে অভিনেতাকে। এক সিনেমায় ৭টি লুক তৈরি করার জন্য সোহমের প্রস্থেটিক মেক আপ করা হবে। একেবারে মেনস্ট্রিম ঘরানার একটি ছবি এটি। দীর্ঘদিন ধরেই নাকি এই ছবিকে গুছিয়েছেন পরিচালক। অবশেষে এই সিনেমা তৈরি করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Gauri Khan: গোটা মন্নতই সাজিয়েছেন নিজের হাতে, মন খারাপ হলে বাড়ির কোন জায়গায় গিয়ে সময় কাটান গৌরী খান?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget