এক্সপ্লোর

Revolver Rahashya: বড়পর্দায় আসছেন সুব্রত শর্মা, মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তের 'রিভলভার রহস্য'

New Movie Release: অঞ্জন দত্তের নিজের হাতে তৈরি গোয়েন্দা চরিত্র এই সুব্রত শর্মা। এর আগে যাঁকে দেখা গেছে ওয়েব সিরিজে। রয়েছে তাঁর নিজের লেখা বইও। এবার সেই গোয়েন্দা প্রথমবার হাজির হচ্ছেন বড় পর্দায়।

কলকাতা: তিনি একাধারে অভিনেতা, গায়ক, লেখক, পরিচালক। তিনি অঞ্জন দত্ত (Anjan Dutt)। ফের একবার তিনি বড়পর্দায় (big screen) ফিরছেন। মুখ্য চরিত্রে তাঁরই সৃষ্ট গোয়েন্দা সুব্রত শর্মা। ছবির নাম 'রিভলভার রহস্য' (Revolver Rahashya)। মুখ্য ভূমিকায় সুপ্রভাত দাস (Suprabhat Das)। ছবির মুক্তি আজ, ৩ ফেব্রুয়ারি। 

বড়পর্দায় অঞ্জন দত্তের 'ড্যানি ডিটেকটিভ'

অঞ্জন দত্ত মানে চিরকালই বাকিদের থেকে খানিক আলাদা কিছু। আর পাঁচটা ছবির মতো মিডিয়া ডেকে নিজের আগামী ছবি 'রিভলভার রহস্য'-এর ঘোষণা তিনি করেননি। বরং নিজের বাড়িতে বড়দিনের আগের সন্ধ্যায় হাজির করেছিলেন তাঁর অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যদের। চোখে সানগ্লাস, মুখে সিগারেট ধরে থাকা বেলা বোসের স্রষ্টার বাইরের অঞ্জন দত্তকেও যাঁরা মনে প্রাণে ভালবাসেন, ফেসবুকে তাঁদের খুব পরিচিত জায়গা, 'অঞ্জন দত্ত ফ্যান ক্লাব (অফিসিয়াল)'। এই গ্রুপের সদস্যদের নিয়েই আয়োজন করা হয় এক আড্ডার সন্ধ্যার। আলোচনা, খাওয়া-দাওয়া, গান বাজনা যার অবিচ্ছেদ্য অংশ ছিল। আর সেখানেই ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অঞ্জন দত্ত। জানা যায় ৩ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'রিভলভার রহস্য'। 

অঞ্জন দত্তের নিজের হাতে তৈরি গোয়েন্দা চরিত্র এই সুব্রত শর্মা। এর আগে যাঁকে দেখা গেছে ওয়েব সিরিজে। রয়েছে তাঁর নিজের লেখা বইও। এবার সেই গোয়েন্দা প্রথমবার হাজির হচ্ছেন বড় পর্দায়। নতুন গল্প নিয়ে, নতুন রহস্যের জট কাটাতে। মুখ্য চরিত্রে সুপ্রভাত। তবে গোয়েন্দা নিয়ে বাঙালির মনে যে স্থায়ী চিত্র রয়েছে, তা ভেঙেছেন অঞ্জন। গড়েপিঠে তৈরি করেছেন নিজের মতো করে, নতুন করে, চেনা ছক ভেঙে। তাঁর মতে, যে যাঁর নিজের মতো করে এক একজন গোয়েন্দা। এই ছবিতে অঞ্জন দত্তকেও অভিনয় করতে দেখা যাবে। সঙ্গে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শোয়েব কবীর, রানা গুহ, সুদীপা বসু ও চন্দন সেন। 

বইয়ের গল্প অনুযায়ী, সুব্রত শর্মা (সুপ্রভাত), একজন সাধারণ ক্রাইম রিপোর্টার। হঠাৎ চাকরি খুইয়ে এক গোয়েন্দা অফিসে সেক্রেটারির কাজ নেয়। সংস্থার নাম 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'। তমালি নামের এক নিখোঁজ মহিলাকে খোঁজার দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। এই কেসে তদন্ত করতে করতে ধীরে ধীরে একের পর এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে থাকে সে। মজাদার, অ্যাকশনে ভরপুর এই ছবি বলবে এক সাধারণ মানুষের গোয়েন্দা হয়ে ওঠার গল্প।

আরও পড়ুন: Sid Kiara Wedding: এই উইকেন্ডেই গাঁটছড়া বাঁধছেন সিড-কিয়ারা! তারকা জুটির বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে

মুক্তির তারিখ ঘোষণায় যেমন চমক ছিল, তেমনই ছবির মুক্তির পরও অনুরাগীদের নিরাশ করেননি অঞ্জন দত্ত। ৪ ও ৫ মার্চ ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার দুই হলে তিনি নিজে দেখবেন গোটা ছবি। থাকবে বাকি কলাকুশলীরাও। এই ছকভাঙা গোয়েন্দা এবার বাঙালির মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই দেখার।  

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget