এক্সপ্লোর

Ankita Lokhande on SSR: বারবার কেন উঠে আসে সুশান্তের নাম? 'বিগ বস ১৭'-এর মঞ্চ থেকে কী বললেন অঙ্কিতা?

Bigg Boss 17: সম্প্রতি অঙ্কিতাকে জিজ্ঞেস করা হয় কেন তিনি বারবার সুশান্তের নাম নেন? এমনকী তাঁকে এও জিজ্ঞেস করা হয় যে এটা তাঁর খেলার অঙ্গ কি না। এই প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন অভিনেত্রী। 

নয়াদিল্লি: 'পবিত্র রিশতা' (Pavitra Rishta) অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande) 'বিগ বস ১৭'-এর (Bigg Boss 17) বাড়িতে প্রবেশ করেন তাঁর স্বামী ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে। কিন্তু অনুষ্ঠানে প্রবেশের পর থেকেই একের পর এক মতবিরোধের সম্মুখীন হতে হয় এই দম্পতিকে। তাঁদের রাগ, ঝগড়া, অভিমান বা পুনর্মিলন, সবকিছুরই সাক্ষী থাকছেন দর্শক। সেই সঙ্গে অঙ্কিতার মুখে মুখে বারবার উঠে আসছে তাঁর প্রাক্তন প্রেমিক ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) নাম। সম্প্রতি বিগ বসের বাড়িতে হওয়া সাংবাদিক বৈঠকে তাঁকে জিজ্ঞেস করা হয় কেন তাঁর কথায় বারবার উঠে আসে সুশান্ত-প্রসঙ্গ? কী বললেন অঙ্কিতা তাঁর উত্তরে?

কেন বারবার অঙ্কিতার মুখে শোনা যায় সুশান্তের নাম? কী বললেন অভিনেত্রী?

সম্প্রতি অঙ্কিতাকে জিজ্ঞেস করা হয় কেন তিনি বারবার সুশান্তের নাম নেন? এমনকী তাঁকে এও জিজ্ঞেস করা হয় যে এটা তাঁর খেলার অঙ্গ কি না। এই প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন অভিনেত্রী। 

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই জানা যাবে 'বিগ বস ১৭'-এর বিজয়ীর নাময। তার আগে বিগ বসের বাড়িতে শেষ ৬ প্রতিযোগীকে নিয়ে আয়োজিত হয় এক প্রেস কনফারেন্সের। টপ ৬ প্রতিযোগীর তালিকায় আছেন অঙ্কিতা লোখাণ্ডে, ভিকি জৈন, অভিষেক কুমার, মুনাওয়ার ফারুকি, অরুণ মহাশেট্টি ও মন্নারা চোপড়া। এই বৈঠকে প্রতিযোগীদের তাঁদের খেলার স্ট্র্যাটেজি ও হাউজের মধ্যে একে অপরের সঙ্গে সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয়। 

এই সেশনের সময় মিডিয়ার তরফে 'পবিত্র রিশতা' অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে বারবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের নাম কি তিনি খেলার স্ট্র্যাটেজি হিসেবে নিয়ে আসেন? এই দাবি একেবারেই নাকচ করে দেন অভিনেত্রী এবং একইসঙ্গে জানান যে কেন একজন ব্যক্তি যিনি কেবলই ভাল কাজ করেছেন তাঁর সম্পর্কে কথা বলায় কোনও ক্ষতি নেই। 

অভিনেত্রী বলেন, 'আমি সবসময়েই সুশান্তের ব্যাপারে ভাল কথাই বলেছি কারণ আমার মনে হয়েছে যদি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ওঁর সম্পর্কে কিছু ভাল কথা বলতে পারি তাহলে কেন না? ও ভাল কাজ করেছে এবং আমি সেই সম্পর্কে বলতে পারি কারণ যতটা আমি ওঁর ব্যাপারে জানি এবং আমি ওঁর সফর দেখেছি।' তিনি আরও বলেন, 'আমি সুশান্তের সম্পর্কে কথা বলতে গর্ববোধ করি সে আমি যেখানেই থাকি না কেন এবং ওঁর সম্পর্কে কথা বলায় কোনও ভুল নেই। আমি শুধুমাত্র ওঁর ব্যাপারে যেটুকু ভাল জিনিস জানি সেটুকুই বলি। আমি মনে করি এটা একেবারে ঠিক আছে কারণ আমি ওঁকে যতটা চিনি অতটা বোধ হয় অন্য কেউ চেনে না। এবং যদি কোনও বাচ্চা ছেলে ওঁর মতো হতে চায় আমি তার সঙ্গেও কথা বলব বা যে কোনও কারও সঙ্গে কথা বলতে পারি।'

আরও পড়ুন: Ajay Devgan : পোস্টারে আদ্যিকালের ট্রাম ! বাঙালি নস্টালজিয়া ফিরিয়ে আনবে অজয় দেবগণের 'ময়দান'?

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি 'বিগ বস ১৭'-র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। তার আগে 'মিড উইক এভিকশন' হবে অর্থাৎ সপ্তাহের মাঝে কোনও প্রতিযোগী বাদ পড়তে পারেন শো থেকে। এবারের বিজয়ী কে হয় সেই অপেক্ষায় অনুরাগীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Samantha Ruth Prabhu: ২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
২০০ কোটির খোরপোশ ফিরিয়েছেন, জীবনে গিয়েছে খারাপ সময়ও! সব পেরিয়ে মা হলেন সামান্থা
Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget