এক্সপ্লোর

Ajay Devgan : পোস্টারে আদ্যিকালের ট্রাম ! বাঙালি নস্টালজিয়া ফিরিয়ে আনবে অজয় দেবগণের 'ময়দান'?

Maidaan Poster: এদিন নিজের সমাজমাধ্যমে ছবির এই নতুন পোস্টার পোস্ট করে অজয় দেবগণ লেখেন, 'বহু প্রতীক্ষিত এই ছবিটি বিশ্বজুড়ে এবার মুক্তি পেতে চলেছে।...'

মুম্বই: তিন বছর ধরে ঠান্ডাঘরেই ছিল ছবিটি। কথা ছিল ২০২৩ সালের ২৩ জুন মুক্তি পাবে ছবিটি, কিন্তু তা হয়নি। ফের পিছিয়ে যায় মুক্তির দিন। অবশেষে ২০২৪ সালের ইদে মুক্তি পেতে চলেছে 'ময়দান' (Maidaan)। আর ২৩ জানুয়ারি সেই ছবিরই নতুন একটি পোস্টার প্রকাশ্যে আসে। নজর কাড়ে পোস্টারের ব্যাকগ্রাউন্ডে কলকাতার ট্রাম। পায়ে ফুটবল নিয়ে অজয় দেবগণকে (Ajay Devgn) দেখা গেল এক নতুন লুকে। তবে কি পুরনো কলকাতার নস্টালজিয়া ফিরিয়ে আনবে 'ময়দান' ?

এদিন নিজের সমাজমাধ্যমে ছবির এই নতুন পোস্টার পোস্ট করে অজয় দেবগণ (Ajay Devgn) লেখেন, 'বহু প্রতীক্ষিত এই ছবিটি বিশ্বজুড়ে এবার মুক্তি পেতে চলেছে। ক্যালেন্ডারে মার্ক করে রাখুন এই বছরই ইদে ময়দানে নামব। গর্বের সঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকুন। একটা অনুপ্রেরণার গল্প বলবে এই ছবি।' ছবির পোস্টারে নজর কাড়ে কলকাতার পুরনো ট্রামের ছবি। এ প্রসঙ্গে উল্লেখ্য কলকাতাতেও ছবির কিছু অংশের শ্যুটিং হয়েছে। ফলে ছবির কাহিনিতেও যে কলকাতার ছাপ থাকবে, একথা ধরে নেওয়া যায়।

এই ইদেই মুক্তি পেতে চলেছে আরেকটি ছবি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের অভিনীত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। ফলে এই দুই ছবি (Maidaan) একইদিনে মুক্তি পেলে দর্শকদের মধ্যেও কতটা উন্মাদনা তৈরি হবে তা নিয়ে ভাবছেন নির্মাতারা। অমিত রবীন্দ্রনাথ শর্মা, বনি কপূর এবং জি স্টুডিওসের প্রযোজনায় এই ছবিটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কোচ সৈয়দ আবদুল রহিমকে ঘিরে। বলাই বাহুল্য আবদুল রহিমের চরিত্রেই অভিনয় করছেন অজয় দেবগণ। সৈয়দ আবদুল রহিমকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়। এই ছবিতে অজয় দেবগণ ছাড়া অভিনয় করেছেন প্রিয়ামণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আরেক বাঙালি তরুণ অভিনেতা আরিয়ান ভৌমিককেও। ছবির ট্রেলরেই নজর কেড়েছেন তিনি।

২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। সেই তারিখ তার পর পিছিয়ে যায় ১১ ডিসেম্বরে। তারপর ২০২১ ও ২০২২ সালেও পাঁচবার মুক্তির তারিখ চূড়ান্ত করা হয় ছবির নির্মাতাদের তরফে। তা সত্ত্বেও মুক্তি পায়নি ছবি। গত বছর ২০২৩ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলর, এবার জানা গেল ছবি মুক্তির চূড়ান্ত দিন।

আরও পড়ুন: 'Main Atal Hoon' Review: অটল বিহারী বাজপেয়ীর জীবন কাহিনি তুলে ধরে 'ম্যায় অটল হুঁ', পঙ্কজ ত্রিপাঠী ছবির প্রাণ

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget