এক্সপ্লোর

Ankush Hazra trolled: 'দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দর্শকরাই লড়াই করেন, আর বাংলায়...', টলিউড নিয়ে মুখ খুলতেই বেজায় ট্রোলড অঙ্কুশ

Ankush Hazra on Tollywood: শনিবার সমাজমাধ্যমে একটি পোস্টে অঙ্কুশ লেখেন, "বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকা, সিনে নির্মাতারা নিজেরাই অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করেন সম্মান আদায় করার জন্য।”

কলকাতা: কিছুদিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে সমাজমাধ্যমে নানাবিধ পোস্ট করতে দেখা যাচ্ছে টলি-অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। কখনও ইন্ডাস্ট্রির ভিতরে জালিয়াতি, প্রতারণার অভিযোগে সরব হচ্ছেন, আবার কখনও বাঙালি দর্শককে 'ডাঙ্কি'র পাশাপাশি পয়সা দিয়ে টিকিট কেটে 'প্রধান', 'কাবুলিওয়ালা'র মত ছবি দেখার অনুরোধ করছেন। এবার সেই ইন্ডাস্ট্রি নিয়েই সরব হয়ে নেটিজেনদের কাছে বেজায় ট্রোলড হলেন অঙ্কুশ। কী এমন লিখেছিলেন অভিনেতা?

কী লিখেছিলেন অঙ্কুশ?

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, "বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকা, সিনে নির্মাতারা নিজেরাই অন্য ভাষার সিনেমার সঙ্গে লড়াই করেন সম্মান এবং যথাযথ স্থান আদায় করার জন্য।” আর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে? সেখানকার দর্শকরাই তারকা এবং পরিচালক-প্রযোজকদের হয়ে অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে ভালোবাসার টোকেন হিসেবে তাঁদের প্রাপ্য সম্মান আর জায়গা দেন।” আর এই পোস্ট দিতেই বেশ কিছু অনুরাগী তোপ দাগেন (Trolled) অঙ্কুশের বিরুদ্ধে। বাংলার মানুষ বাংলা সিনেমা দেখার বদলে বলিউড এবং দক্ষিণী তারকাদের সিনেমা যেভাবে যে উৎসাহ নিয়ে দেখেন, তাতে বাংলা থেকেই এইসব সিনেমা বক্স অফিসে প্রভূত অর্থ উপার্জন করে। অন্যদিকে বাংলার নিজস্ব সিনেমাগুলির বক্স অফিস সাফল্য তাদের তুলনায় কিছুই না। নিজের রাজ্যেই কেন বাংলা ভাষার সিনেমার এমন করুণ দশা হল, পোস্টের আড়ালে আসলে এ কথা বলতে চাইলেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন অভিনেতা।

ক্ষোভ উগরে দেন নেটিজেনরা

অনেকেই কমেন্টে লেখেন যে, বাংলাতেও যদি বাহুবলীর মত সিনেমা হয়, তাহলে দর্শক এমনিই পয়সা দিয়ে টিকিট কেটে দেখবে। আর তা না হলে এই তুলনা বাতুলতা মাত্র। আবার কেউ কেউ এমনও দাবি করেন যে দক্ষিণী তারকারা যেভাবে সমাজসেবার কাজে নিযুক্ত থাকেন, সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকেই সেভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। রাজনীতির ময়দান ছেড়ে তাঁরা যদি নিজেদের অভিনয় কৌশলের প্রতি বেশি নজর দিতেন, তাহলেও বাংলা সিনেমার এই দুর্দিন আসত না।

ছবি- অঙ্কুশ হাজরার ফেসবুক থেকে
ছবি- অঙ্কুশ হাজরার ফেসবুক থেকে

প্রসঙ্গত উল্লেখ্য, অঙ্কুশের (Ankush Hazra) পরবর্তী ছবি 'মির্জা'র শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অঙ্কুশের নিজের প্রযোজনায় এটাই প্রথম ছবি হতে চলেছে আর সেই ছবিতেই অভিনয় করছেন পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি। সমাজমাধ্যমে এদিন নিজের এবং কৌশিক গাঙ্গুলির লুক পোস্ট করে অঙ্কুশ হ্যাশট্যাগে লেখেন, 'মির্জা ভার্সেস সুলতান'। ছবিতে কৌশিক গাঙ্গুলিকে দেখে বহু অনুরাগীই উৎসাহিত হয়েছেন ছবিটি দেখার জন্য। ফলে অনুরাগীদের মধ্যে এখন কেবল 'মির্জা'র অপেক্ষা।  

আরও পড়ুন: Ankush Hazra: '...স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে' ! কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অঙ্কুশ

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget