এক্সপ্লোর

'দলবদলের পালায় আমরা অভ্যস্ত', বলছেন অনুপম, 'হতাশা এবং ঘৃণা', প্রকাশ পরমব্রতর

এই প্রেক্ষাপটে দলবদলের এই সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন সেলিব্রিটিরা। ট্যুইটে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুপম রায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়।

কলকাতা: বঙ্গ রাজনীতিতে দলবদলের ধারায় সাম্প্রতিকতম সংযোজন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রেক্ষাপটে দলবদলের এই সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন সেলিব্রিটিরা। ট্যুইটে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুপম রায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়।

'তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, হঠাৎ আনাগোনা হিসেব কেন রাখিস'.. অনুপম রায়ের গানের এই লাইন অনেকেরই মুখস্থ। কেউ কেউ রসিকতা করে বলছেন, এই গানের কলি, এখন দলবদলের রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। সব দলের দরজাই খোলা, আনাগোনাও চলেছে সমানে। আর সেই দলবদলের সংস্কৃতি নিয়েই এবার সরব হলেন বঙ্গের সেলিব্রিটিরা। 

যাঁর মধ্যে রয়েছে অনুপম রায়, পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এই প্রেক্ষাপটেই দলবদলের সংস্কৃতি নিয়ে সরব হয়েছেন সেলিব্রিটিরা। সঙ্গীতশিল্পী অনুপম রায় ট্যুইট করে বলেছেন, 'একটা সময় মনে হতো আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হল মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।' এই প্রসঙ্গে এবিপি আনন্দকে অনুপম রায় বলেন, 'আদর্শ বলে কিছু নেই আজকাল। সামান্য টাকা ও ক্ষমতার লোভে যা খুশি করছে। এটাই এখন মেইন স্ট্রিম রাজনীতি। দলবদলের পালা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। যা এতকাল বিরোধিতা করেছি, তাকেই এখন সাপোর্ট করছি। এই পচা ব্রেনগুলো রাজনীতি করবে। মানুষের কাজের জন্য রঙের প্রয়োজন হয় না।'

বাংলা ছবি ‘হাওয়া বদলে’ দর্শকরা দেখেছিলেন দুই চরিত্রের জীবন কীভাবে পরস্পরের সঙ্গে অদলবদল হয়ে গেছিল। অনেকে বলছেন, রাজনীতিকদের আদর্শও এখন অনেকটা সেভাবেই রাতারাতি বদলে যাচ্ছে। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন ‘হাওয়া বদল’-এর পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি ট্যুইট করেছেন, 'এদেশে যেভাবে রাজনীতির কারবার চলে, তা কখনও হতাশা এবং ঘৃণা তৈরি করতে ব্যর্থ হয় না।'

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান নিয়ে সরব হয়েছেন সুরকার-গীতিকার এবং প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। রবিবারই তিনি ফেসবুকে লেখেন, 'তৃণমূলের বড় বড় নেতা তাঁকে বরণ করে নিয়েছেন। আমি তৃণমূলের সমর্থক। সদস্য নই। তৃণমূল দল কাকে টেনে নেবেন সেটা একান্তই তাঁদের ব্যাপার।'

যদিও, এর উত্তরে কিছু বলতে চাননি বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে দলবদলের সংস্কৃতি নিয়ে সেলিব্রিটি মহলও এখন কার্যত তোলপাড়। 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget