এক্সপ্লোর

পায়েলের তোলা যৌন নিগ্রহের অভিযোগ মামলায় কাল অনুরাগ কাশ্যপকে তলব মুম্বই পুলিশের

পায়েল পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, কাশ্যপ ২০১৩ সালে ভারসোভার ইয়ারি রোডের একটি জায়গায় তাঁকে ধর্ষণ করেন। গত সপ্তাহে দায়ের করা ধর্ষণ মামলার ব্যাপারে পায়েল গতকাল মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির সঙ্গে দেখা করেও কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেন।

মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষের তোলা যৌন নিগ্রহের অভিযোগের ব্যাপারে পরিচালক অনুরাগ কাশ্যপকে আগামীকাল সকাল ১১টায় ভারসোভা থানায় হাজির হতে বলে সমন পাঠাল মু্ম্বই পুলিশ। কাশ্যপ ইতিমধ্যেই নিজের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানির জারি করা বিবৃতির মাধ্য়মে পায়েলের অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেছেন। খিমানি বলেছেন, আমার মক্কেল অনুরাগ কাশ্যপ তাঁর বিরুদ্ধে যে যৌন নিগ্রহের অভিযোগ তোলা হয়েছে, তাতে গভীর ভাবে ব্যথিত। এইসব যাবতীয় অভিযোগ পুরোপুরি মিথ্যা, জঘন্য, কুঅভিসন্ধিমূলক ও অসততায় পূর্ণ। পায়েল পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, কাশ্যপ ২০১৩ সালে ভারসোভার ইয়ারি রোডের একটি জায়গায় তাঁকে ধর্ষণ করেন। গত সপ্তাহে দায়ের করা ধর্ষণ মামলার ব্যাপারে পায়েল গতকাল মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারির সঙ্গে দেখা করেও কাশ্যপের বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভা সাংসদ রামদাস আঠওয়াল। দুজনে তার আগে মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নানগারে পাতিলের কাছেও গিয়েছিলেন। অভিনেত্রীর নিরাপত্তা চান তাঁরা। কেন কাশ্যপকে গ্রেফতার করা হচ্ছে না, দেরি হচ্ছে, সেই প্রশ্ন তুলে ব্যবস্থা না নেওয়া হলে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছিলেন পায়েল। তিনি আইনজীবী নিতীন সাতপুতেকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গেলে গত ২২ সেপ্টেম্বর ভারসোভা থানায় এফআইআর দায়ের করা হয় কাশ্যপের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) (ধর্ষণ), ৩৫৪ (সম্ভ্রম, সম্মান হানির জন্য কোনও মহিলাকে নিগ্রহ বা ফৌজদারি বলপ্রয়োগ), ৩৪১ (অন্যায়ভাবে বাধাদান) ও ৩৪২ (অন্যায় ভাবে আটকে রাখা) ধারায় দায়ের করা হয়েছে এফআইআর।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget