এক্সপ্লোর

Aparajit Adhya: পা ছুঁয়ে প্রণাম, 'ঘরের লক্ষ্মীর আরাধনা' অপরাজিতার, সারলেন দাদা-বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান

Aparajita Adhya Brother Marriage: এদিন ফেসবুক লাইভে এসে অপরাজিতা আঢ্য জানান তাঁর ব্যক্তিগত জীবনের নানা কথা। তাঁর কথায় বারবার উঠে আসে নতুন বৌদির প্রসঙ্গ।

কলকাতা: সম্প্রতি বাড়িতে বিয়ের আসর সম্পন্ন হয়েছে। ব্যস্ততার ফাঁকেই কাজও শুরু করেছেন নতুন ছবির। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya)। গতকালই সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্ট রীতিমতো ভাইরাল (Viral Post) হয়। আজ ফের একবার মন জয় করলেন অভিনেত্রী। ঘরে তুললেন লক্ষ্মী, দাদা-বৌদির ভাতকাপড় অনুষ্ঠানের ঝলক ভাগ করে নিতেই ফের ভালবাসার বন্যা সোশ্যাল মিডিয়ায়। (Aparajita Adhya Brother Marriage)

দাদা-বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান, অপরাজিতা ঘরে তুললেন 'লক্ষ্মী'

বেশ অনেকটা বয়সেই এসেই দাদার জীবনে দিদিমা ও মায়ের পছন্দ করা পাত্রীকেই সঙ্গী করে নিয়ে এসেছেন অপরাজিতা। 'সহজ সরল' দাদার হাত ধরার সঙ্গী 'রানি দিদি'কে এবার ঘরে তোলার পালা। সমস্ত দায়িত্ব পালন করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তারই একটিতে দেখা যাচ্ছে নতুন কনের দুই পায়ে নূপুর পরিয়ে তাঁকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন অপরাজিতা। ভিডিও পোস্ট করে এদিন ক্যাপশনে লেখেন, 'ভাত কাপড়ের অনুষ্ঠান। ঘরের লক্ষ্মীর আরাধনা।' গত ২ অগাস্ট অভিনেত্রীর দাদার বিয়ে সম্পন্ন হয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

সঙ্গে ফেসবুকে একাধিক ছবি ও আরও ভিডিও পোস্ট করেন তিনি। পরিবারের অন্যান্যদের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবি। আর কমেন্ট বক্স ভরেছে শুভ কামনায়। কেউ লিখলেন, 'শুভেচ্ছা রইল দু'জনের নতুন জীবনের জন্য'। আবার কেউ লেখেন, 'রানিদিদিকে রানির মতো লাগছে। আমি যে কত খুশি হয়েছি! ঈশ্বর তোমাদের ভাল রাখুন, এই প্রার্থনা করি।' 

 

 

এদিন ফেসবুক লাইভে এসে অপরাজিতা আঢ্য জানান তাঁর ব্যক্তিগত জীবনের নানা কথা। তাঁর কথায় বারবার উঠে আসে নতুন বৌদির প্রসঙ্গ। অভিনেত্রীর জানাচ্ছেন 'রানি দিদি কাজের বাইরে আমাদের জন্য প্রাণপাত করেছেন। সেটা লাইভে স্বীকার না করলে চলে না।' অভিনেত্রী জানান তাঁর দাদা বহুদিন ধরেই শারীরিক ও মানসিক নানা রোগে আক্রান্ত। প্রচুর ওষুধ, একাধিক চিকিৎসার মধ্যে দিয়ে জীবন কাটান। মায়ের মৃত্যুর পর তাঁর অবস্থার অবনতি হয়। তিনি চেয়েছিলেন দাদাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে, কিন্তু চিকিৎসকদের পরামর্শে সেই সিদ্ধান্ত বাতিল করেন। সেই সময়েও অভিনেত্রীর দাদার সবটা সামলেছেন এই 'রানি দিদি'। তাঁর কথায় শুধু নামে নয়, তিনি 'মনের দিক থেকেও রানি'। রানি দিদির হাতেই নায়িকার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায় স্পষ্ট বিভিন্নভাবেই তিনি রানি দিদির কাছে কৃতজ্ঞ। আজ তাই দাদার সঙ্গে রানি দিদির বিয়েতে তিনি যারপরনাই খুশি। 

আরও পড়ুন: Adil Hussain Post: আদিল না ইউসুফ? অলিম্পিক্সের 'ভাইরাল' শ্যুটারের সঙ্গে অভিনেতাকে গুলিয়ে ফেললেন অনুরাগী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget