এক্সপ্লোর

AR Rahman Birthday: রহমান ৫৪, ধর্ম বদলে ইসলাম নিলেও নিজের ধর্মবিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন

একবার একটি সাক্ষাত্কারে তিনি বলেই দেন, কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না আপনি। বিরক্তিকর, এই যুক্তি দেখিয়ে ছেলে বা মেয়েকে বলতে পারেন না, তুমি ইতিহাস না নিয়ে বরং অর্থনীতি বা বিজ্ঞান নাও। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার।

নয়াদিল্লি: আন্তর্জাতিক সঙ্গীতের আঙিনায় ভারতের মুখ উজ্জ্বল করেছেন যে সুরসাধকরা, তাঁদের অন্যতম সুরকার এ আর রহমান। বাঙালি সুরপিপাসুদের কাছে তাঁর খ্যাতি অবশ্যই নয়ের দশকের মণিরত্নমের হিট ছবি ‘রোজা’র সূত্রে। বুধবার এই বিশ্বখ্যাত সুরকার ৫৪ বছরে পা দিলেন। তবে রহমান সম্পর্কে লোকের কৌতূহল শুধু সুরকার হিসাবে তাঁর গগনজোড়া খ্যাতি নিয়েই নয়। কেন তিনি ধর্ম বদলে বাবার মৃত্যুর পর পরিবার সমেত ইসলাম গ্রহণ করেন, সে ব্যাপারেও অসীম কৌতূহল সবার। রহমানের বাবা আর কে শেখরও ছিলেন একজন সুরকার। তিনি মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই এবং নিজের প্রথম বড় প্রজেক্ট ‘রোজা’র মুক্তির আগে জন্মসূত্রে হিন্দু দিলীপ কুমার মুসলিম হলেন। নাম হল এ আর রহমান। তাঁর প্রিয় বন্ধু ত্রিলোক নায়ার তাঁর স্বীকৃতি দেওয়া জীবনী ‘নোটস অব এ ড্রিম’-এ জানিয়েছেন, রহমানের মা করিমা বেগম একেবারে শেষ মুহূর্তে ছবির ক্রেডিটে রহমানের নাম বদলাতে জোরাজুরি করেছিলেন। নায়ার বলেছেন, একেবারে শেষ পর্বে এত বড় একটা আর্জি জানিয়ে বসেন তিনি। কিন্তু করিমা জেদ ধরে বসেন। এটা তাঁর কাছে সত্যিই একটা বড় ব্যাপার, বলেন তিনি। এমনকী বিষয়টা এমন দাঁড়ায় যে, উনি জানিয়ে দেন, ছেলের নাম একেবারে থাকবে না, তাও ঠিক আছে, কিন্তু থাকলে ক্রেডিটে নতুন নামেরই উল্লেখ থাকতে হবে। যদিও রহমান নিজের ধর্মবিশ্বাস অন্যদের ওপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন। একবার একটি সাক্ষাত্কারে তিনি বলেই দেন, কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না আপনি। বিরক্তিকর, এই যুক্তি দেখিয়ে ছেলে বা মেয়েকে বলতে পারেন না, তুমি ইতিহাস না নিয়ে বরং অর্থনীতি বা বিজ্ঞান নাও। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। রহমান বলেছিলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন, ধর্ম বদলে ইসলাম গ্রহণ করে কি সফল হওয়া যাবে, কিন্তু তিনি নিরুত্তর থেকেছেন। তাঁর মতে, এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়, আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে কিনা, সেটাই দেখার ব্যাপার। আধ্যাত্মিক, সুফি গুরুরা আমায়, মাকে এমন কিছু শিখিয়েছিলেন, যেগুলি খুবই স্পেশাল। প্রতিটি ধর্মেই বিশেষ কতগুলি বিষয় থাকে। সে কারণেই আমরা বেছেছি। আমরা তাকে আঁকড়ে রয়েছি। রহমান আরও বলেন, প্রার্থনায় খুব উপকার মেলে। আমায় অনেক পতন থেকে তা বাঁচিয়েছে। প্রার্থনার মধ্যেই আমার মনে হয়, ওহ, আমায় তো প্রার্থনা করতে হবে। তাই এই খারাপ কাজটা করতে পারি না। অন্য ধর্মের লোকজনও একই জিনিস করেন, তাঁরাও শান্তিপূর্ণ। আমার ক্ষেত্রে এটা কাজ করে। রহমানের মেয়ে খাতিজা একটি অনুষ্ঠান তাঁর সঙ্গে বোরখা পরা অবস্থায় উপস্থিত থেকে সমালোচিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থানে অটল ছিলেন। এপ্রসঙ্গে প্রশ্নের উত্তরে রহমান জানিয়েছিলেন, সম্ভব হলে তিনিও বোরখা পরতেন। তাছাড়া এটা মেয়ের স্বাধীনতারও প্রশ্ন।

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget