এক্সপ্লোর

Sonu Nigan On AR Rahman : 'রহমান কোনও মহান গায়ক নন' আবারও অস্কারজয়ী সুরকারকে নিশানা সোনুর

বিশ্বখ্যাত সুরকারকে  নিশানা করলেন সঙ্গীতশিল্পী। আর এই  মন্তব্যের জেরেই সোনু নিগম ফের বিতর্কে।

মুম্বই : একজন অস্কারজয়ী। সুরের জাদুতে মোহিত করেছেন সারা বিশ্বকে। প্রাচ্য ও পাশ্চাত্যকে মিলিয়ে দিয়েছেন তাঁর সৃষ্টিকে। দশকের পর দশক ধরে তাঁর সুরের মায়াজালে জড়িয়ে পড়েছেন বিশ্বের কোটে কোটি সঙ্গীতপ্রেমী। আরেকজনও ভারতীয় সঙ্গীতজগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনিও প্রায় তিন দশক ধরে জুড়ে রয়েছেন সঙ্গীতপ্রেমীদের মন। তাঁর ঝুলিভরা সম্মান আর জীবনজোড়া ভালবাসা। একজন এ আর রহমান, আরেকজন সোনু নিগম। এবার বিশ্বখ্যাত সুরকারকে  নিশানা করলেন সঙ্গীতশিল্পী। আর এই  মন্তব্যের জেরেই সোনু নিগম ফের বিতর্কে।

O2 India কে দেওয়া এক সাক্ষাৎকারে রহমানের সম্পর্কে সোনুর মন্তব্য ঝড় তুলেছে। প্রতিক্রিয়া তৈরি করেছে রহমান-ভক্তদের মধ্যে।  সোনু বলেন, আর রহমান বিরাট গায়ক নন তবে তিনি সর্বদা সুরের মধ্যে থাকেন। তিনি বলেন, রহমান একজন প্রশিক্ষিত সঙ্গীতশিল্পী নন। ওঁর গলাটি অপূর্ব। রহমান নিজেও কোনওদিন নিজেকে বড় গায়ক বলেন না। 'তো আমরা কী আর বলব ? '। উনি জানেন ওঁর গলার 'টেক্সচার' খুব ভাল। কিন্তু তিনি নিজেকে কখনও বড় গায়ক বলে দাবি করেননি। 

সোনু বলেন, রহমান বিরাট মাপের কম্পোজার। তাই স্বাভাবিক ভাবেই তিনি সবসময় সুরের মধ্যেই থাকেন। একজনের ভয়েজ টেক্সচার সুন্দর হয়ে লাভ কি যদি তিনি সুরেই না থাকেন ?  ওঁর গলা হয়ত দুর্দান্ত নয়, কিন্তু তিনি সবসময়ই সুরে থাকেন, কারণ তিনি এ আর রহমান। 

এই প্রথম সোনু যে এ আর রহমানকে নিয়ে বিতর্কিত কিছু বললেন , এমনটা নয়। তিনি এর আগে রহমানে অন্তর্মুখী স্বাভাব নিয়ে কথা বলেছিলেন। একবারকে রহমানের (AR Rahman) মিউজিককে 'বেকার' বলেছিলেন। সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি যুবরাজের গান সোনুর পছন্দ হয়নি। সুর দিয়েছিলেন রহমান। সেই ছবির গান নিয়ে কথা বলতে গিয়েই সোনু বলে দিয়েছিলেন, 'বেকার' ! 

ওই সাক্ষাৎকারেই সোনু আবার রহমানের প্রশংসাও করেছিলেন। বলেছিলেন , গায়ক হিসেবে সোনুকে তাঁর শৈল্পিক-স্বাধীনতা দিয়েছিলেন রহমান। তিনি বলেছিলেন 'জোধা আকবর'-ছবি 'ইন লমহো কি দামন মে' গানটির একটা অংশ তাঁর কম্পোজ করা। এই ছবিটিরও সঙ্গীত পরিচালক ছিলেন এ আর রহমান।  

সোনু ও এ আর রহমান যুগলে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। সে 'দিল সে'  ছবির 'সতরঙ্গি রে'-ই হোক বা 'ওয়াটার' ছবির 'আয়ো রে সখি'- উজাড় করে ভালবেসেছে মানুষ।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget