এক্সপ্লোর

Short Film: কলমে লেখা আসছে না 'বেস্টসেলার' লেখকের, রহস্যময়ী নারীর আগমনে খুলবে মাথা? আসছে 'রাইটার্স ব্লক'

Short Film Update: 'এই সিনেমাটি একটি চেম্বার ড্রামা। এখানে আমরা গোল্ডেন এজ অফ ডিটেক্টিভ ফিকশনের কিছু সেরা গল্পকে এবং ৭০-এর দশকের অমিতাভ বচ্চনের সিনেমাকে ট্রিবিউট জানিয়েছি।'

কলকাতা: এবার ছবির পরিচালনায় অরিত্র বন্দ্যোপাধ্যায় (Aritra Banerjee)। পেশায় ইউটিউবার ও ক্রিটিক এবার পরিচালনা শুরু করছেন। 'অরিত্রস জ্ঞান' (Aritra's Gyan) ইউটিউব চ্যানেলে ১৫ অগাস্ট আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি 'রাইটার্স ব্লক' (Writer's Block)। প্রযোজনায় রূপতুহিন দত্ত। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অরিত্র নিজেই।

ছবির কাহিনি সংক্ষেপে

কাহিনি আবর্তিত হয় এক লেখককে ঘিরে। তিনি এমন একজন লেখক যাঁর প্রথম বই বেস্টসেলার হয়। কিন্তু বর্তমানে তিনি 'রাইটার্স ব্লক'-এর মধ্যে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ বহু চেষ্টা করেও কিছু লিখতে পারছেন না। তিনি একটি বন্ধুর ক্যাফেতে বসে লেখার চেষ্টা চালিয়ে যান। কিন্তু কোনও লাভ হয় না। এমন সময় একদিন এক রহস্যময়ী মহিলা ওই ক্যাফেতে এসে হাজির হয়। তাঁকে দেখেই লেখকের মাথায় নানা রকমের প্লট আসতে থাকে। তিনি কি পারবেন তাঁর উপন্যাস লিখে ফেলতে? 

ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবতনু, রিমোনা দাস, সান্বয় বসু, দীপ্তদীপ মিত্র ও অরিত্র বন্দ্যোপাধ্যায়। 

কী বললেন পরিচালক ও অভিনেতারা?

লেখক ও পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এই সিনেমাটি একটি চেম্বার ড্রামা। এখানে আমরা গোল্ডেন এজ অফ ডিটেক্টিভ ফিকশনের কিছু সেরা গল্পকে এবং ৭০-এর দশকের অমিতাভ বচ্চনের সিনেমাকে ট্রিবিউট জানিয়েছি। আমরা এটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এনেছি যেটা আজ পর্যন্ত কোনও শর্ট ফিল্মে হয়নি। সেটি খুব ভাল সাড়া পেয়েছে। আশা করছি দর্শক ২০ মিনিটের একটি টান টান অভিজ্ঞতা অনুভব করবেন।'

আরও পড়ুন: Nabab Nandini: ফুটবলপ্রেমী নবাব ও মেধাবী নন্দিনী নিয়ে আসছে নিজেদের গল্প, দেখুন 'নবাব নন্দিনী'

দেবতনু বলেন, 'আমার পুরো মেকিং প্রসেসটা খুব ভাল লেগেছে। আমি একদম প্রথম ধাপ থেকে ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম। থ্রিলার ঘরানার ছবিতে মানুষ আমাকে আগে দেখেননি, তাই চরিত্রটা দর্শককে অবাক করবে।' রিমোনা বলছেন, 'আমি এর আগে মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। এটা আমার কাছে সম্পূর্ণ অন্য রকম একটা চরিত্র ছিল। খুব মজা করে কাজ করেছি। আমি অপেক্ষা করে আছি দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য।'

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget