এক্সপ্লোর

Arjun Chakraborty Exclusive: 'পুরনো বছর শিখিয়ে গেল, প্রতি মুহূর্তে বেঁচে নিতে হবে'

বছরের প্রথম দিনে ফেলে আসা সালটার কথা বলতে গিয়ে তাই বারবার করোনা পরিস্থিতি আর কাছের মানুষদের হারানোর মনখারাপই উঠে এল অভিনেতা অর্জুন চক্রবর্তীর কথায়। 

কলকাতা: ২০২১ সাল তাঁকে 'অপু'-র পরিচয় দিয়েছে। বড়পর্দায় সাদায় কালোয় নিজেকে দেখা ফেলে আসা বছরের সেরা উপহার বলে মনে হয় তাঁর কাছে। তবে কুড়ির মতো একুশেও করোনার কালো ছায়া সরল না বিনোদন জগতের ওপর থেকে। বছরের প্রথম দিনে ফেলে আসা সালটার কথা বলতে গিয়ে তাই বারবার করোনা পরিস্থিতি আর কাছের মানুষদের হারানোর মনখারাপই উঠে এল অভিনেতা অর্জুন চক্রবর্তীর কথায়। 

ফেলে আসা বছরের সেরা স্মৃতি বলতে সবার আগে কী মনে পড়ে? একটা বড় নিঃশ্বাস নিয়ে সামান্য হেসে অর্জুন বললেন, 'বড়পর্দায় নিজেকে 'অপু' হিসেবে দেখা। 'অভিযাত্রিক'-এর হাত ধরে অনেক মাস পরে বড়পর্দায় নিজেকে দেখলাম। ওটিটিতে এখন প্রচুর ভালো কাজ হচ্ছে। আমি নিজেও ওটিটিতে একাধিক কাজ করলাম। তবে আমরা যারা অভিনয় করি, সবারই মনে হয় বড়পর্দার অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম।' আর খারাপ মুহূর্ত? অর্জুন বললেন, 'করোনা পরিস্থিতি আমাদের সবাইকে যেন একসূত্রে বেঁধে দিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা অনেক কাছের মানুষদের হারিয়েছি। প্রত্যেক পরিবারেই স্বজন হারানোর বেদনা রয়েছে। আমি বা আমার পরিবারও তার বাইরে নই।' এই পরিস্থিতি যেন নতুন করে অনেক শিক্ষা দিয়ে গেল অর্জুনকে। অভিনেতা বলছেন, '২০২০ আর ২০২১ আমাদের শিখিয়ে গেল, প্রত্যেক মুহূর্তে বেঁচে নেওয়া উচিত। আগামীকাল কী হবে আমরা কেউ জানি না। তাই কাছের মানুষদের নিয়ে আরও একটু যত্ন নিই, কথা বলার আগে সচেতন হই, কাজের জায়গায়, বাড়িতে, সবার সঙ্গে যেন একটু ভালো ব্যবহার করি।আগামী বছরে প্রতি মুহূর্তে এগুলোই চেষ্টা করব।'

একুশ শেষ। বাইশে নতুন রেজ়োলিউশন কী কী থাকছে? একটু হেসে অর্জুন বললেন, 'এসব ছোটবেলায় ছিল। বহু বছর এমন করে রেজ়োলিউশন রাখি না। তবে হ্যাঁ, প্রতি বছর মনে হয়, একজন ভালো মানুষ হব। একজন আরও দক্ষ অভিনেতা হয়ে উঠব, নিজেকে নিয়ে কাজ করব।' ফেলে আসা বছরে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আফশোস হয়েছে? অভিনেতা বলছেন, 'একটা বিশেষ ঘটনা বলতে পারব না। তবে ব্যক্তিগত বা কাজের জায়গায় কোনও কোনও কাজ করার পর মনে হয়েছে, কাজটা এইভাবে না করে অন্যভাবে করা যেত। এমনটা বোধহয় সবার মনে হয়।' 

স্ত্রী-কন্যা নিয়ে অর্জুন ঘোরতর সংসারী। ২০২১ সালে নতুন করে পুরনো প্রেমকে ফিরে পেয়েছেন? প্রশ্ন শুনে অর্জুন বললেন, 'আমার কাছে প্রেম অনেক রূপেই ধরা দেয়। যে মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে.. আমার স্ত্রী, কন্যা, মা-বাবা, দাদা-বৌদি, সবার সঙ্গে থাকাও আমার কাছে প্রেম। যা যা জিনিস আমার করতে ভালো লাগে যেমন খেলা দেখা, বই পড়া, ভালো ছবি দেখা.. সবই আমার কাছে প্রেম। একটা কোনও রোম্যান্টিক সম্পর্কের কথা প্রেম বলতে আমার মনে পড়ে না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget