এক্সপ্লোর

Arjun Kapoor Mom: ১১ বছর পার! মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন অর্জুন কপূর

Arjun Kapoor Emotional Note: অর্জুন লেখেন, 'আমি তোমার প্রতিফলন ছাড়া আর কিচ্ছু নই। ভিতরে ও বাইরে। মিস করি তোমাকে মা, ফিরে এসো না...।'

নয়াদিল্লি: বলিউড অভিনেতা অর্জুন কপূরের (Arjun Kapoor) মা মোনা শৌরী কপূরের (Mona Shourie Kapoor) মৃত্যুবার্ষিকী আজ (11th Death Anniversary)। ১১ বছর পেরিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে লিখলেন দীর্ঘ পোস্ট। 

স্মরণে মা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অর্জুন

১১ বছর। এক দশক পেরিয়ে আরও এক বছর। সময়টা নেহাত কম নয়। মায়ের মৃত্যুবার্ষিকীতে স্বভাবতই আবেগতাড়িত অর্জুন কপূর। মাকে মিস যে করেন তা পরতে পরতে উঠে এল। 

এদিন ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করেন অর্জুন। মা মোনা শৌরী কপূরের সঙ্গে অল্প বয়সের অর্জুন কপূর। অভিনেতার লেখায় উঠে এল, সমস্ত কটাক্ষ বা কুমন্তব্যের মোকাবিলা করতে করতে মায়ের ভালবাসার কথা খুব মনে পড়ে তাঁর। মায়ের স্নেহ, ভালবাসাই তো তাঁকে কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবির কোলাজ পোস্ট করেন অর্জুন। লেখেন, 'আমি তোমার প্রতিফলন ছাড়া আর কিচ্ছু নই। ভিতরে ও বাইরে। মিস করি তোমাকে মা, ফিরে এসো না...।' একইসঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'কে কী বলেছে বা অনুভব করেছে তা আমি কখনওই পাত্তা দিইনি কারণ আমি কে এবং কী ছিলাম তা উপলব্ধি করানোর জন্য আমার সামনে সর্বদা তুমি ছিলে... ওপার থেকে ঢাল হয়ে আমাদের রক্ষা করে চলেছ তুমি তার ১১ বছর পার হয়ে গেছে, কিন্তু আমি এখনও চাই তুমি যদি এখানে থাকতে কারণ আজ এই নিষ্ঠুর পৃথিবীতে আমি চেষ্টা করি সমস্ত ঘৃণা সামলাতে কিন্তু আমি সত্যিই তোমার ভালবাসা মিস করি যা আমাকে হাসিমুখে সবকিছু মোকাবিলা করতে শিখিয়েছে, আমাকে আরও ভাল মানুষ করে তুলেছে, সুখী মানুষ, শান্ত মানুষ, হয়তো আরও জীবন্ত আত্মা করে তুলেছে।' অর্জুন আরও লেখেন, 'মা, আমি এখনও তোমাকে ছাড়া হারিয়ে যাওয়া শিশু... আমি এখনও তোমাকে খুঁজি সর্বত্র কারণ ঠিক এই ছবিটার মতোই তোমাকে ছাড়া আমি অচল... খুব শীঘ্র কোনওদিন আমাদের দেখা হবে।'


Arjun Kapoor Mom: ১১ বছর পার! মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন অর্জুন কপূর

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

এদিন মাকে স্মরণ করে পোস্ট করেন অর্জুন কপূরের বোন অংশুলা কপূরও। একদম ছোট্টবেলার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'তোমার আলিঙ্গন পাওয়ার, তোমার হাসি দেখার, তোমার হাত ধরার ১১ বছর কেটে গেছে। প্রত্যেক বছর এই সময়টা এলে, যখন তোমাকে ছাড়া আরও একটা বছর কাটিয়ে ফেলি, বুঝতে পারি হৃদয়ের ছিদ্রটা আরও খানিকটা বড় হয়ে গেল। তোমাকে যে মিস করি সেটা বুঝতে পার? কারণ আমি তোমাকে রোজ মিস করি। প্রচণ্ড ভালবাসি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

আরও পড়ুন: 'Fatafati' Song: গানজুড়ে আবির ও ঋতাভরীর প্রেমের রসায়ন, মুক্তি পেল প্রথম 'ফাটাফাটি' গান 'জানি অকারণ'

২০১২ সালের ২৫ মার্চ মোনা শৌরী কপূর, মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মারা যান। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget