এক্সপ্লোর

'Fatafati' Song: গানজুড়ে আবির ও ঋতাভরীর প্রেমের রসায়ন, মুক্তি পেল প্রথম 'ফাটাফাটি' গান 'জানি অকারণ'

'Jani Okaron': ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গানটি তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও বিখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী চমক হাসান।

কলকাতা: মুক্তি পেল 'উইন্ডোজ'-এর (Windows) আগামী ছবি 'ফাটাফাটি'র (Fatafati) প্রথম গান। একটি মিষ্টি প্রেমের গান। গানের নাম 'জানি অকারণ' (Jani Okaron)। অন্তরা মিত্র (Antara Mitra) ও ইশান মিত্রের (Ishan Mitra) কণ্ঠে এই গানের টিজার মন কেড়েছিল আগেই। আজ মুক্তি পেয়েছে গোটা গান।

মুক্তি পেল 'জানি অকারণ'

এক আদ্যন্ত প্রেমের গান 'জানি অকারণ'। ছবির নাম 'ফাটাফাটি'। গোটা গান জুড়ে ছবির দুই মুখ্য চরিত্রের সম্পর্কের আভাস মেলে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। গানের পরতে পরতে স্বামী ও স্ত্রীয়ের মিষ্টি ভালবাসা, খুনসুটি, একে অপরের পাশে থাকার টুকরো মুহূর্ত ধরা পড়েছে। 

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। ছবির গল্প আবর্তিত হয় ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন?

 

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গানটি তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও বিখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী চমক হাসান। ছবিতে চমক হাসানের কণ্ঠও শোনা যাবে। এছাড়া ছবির অন্যান্য গানে শোনা যাবে জাভেদ আলি, অন্বেষা দত্তগুপ্ত, অনন্যা ভট্টাচার্য, শুচিস্মিতা চক্রবর্তী, পারমিতা ও পৌষালি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। 'জানি অকারণ' গানটি লিখেছেন ঋতম সেন। গানের মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত পরিচালক। তিনি বলেন, 'এই গানটা আমার হৃদয়ের অত্যন্ত কাছের। অমিত খুব সুন্দর করে এই গানটি তৈরি করেছেন। জানি অকারণের মাধ্যমে মানুষ ছবিতে আবির ও ঋতাভরীর মধ্যের রসায়ন দেখতে পাবেন এবং সেটা ছবিটা দেখার ইচ্ছা আরও বাড়িয়ে তুলবে।'

আরও পড়ুন: Farzi: সিলভারস্ক্রিন থেকে OTT সফর, শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’

উইন্ডোজের সঙ্গে এই প্রথম কাজ করলেন সঙ্গীতশিল্পী অন্তরা মিত্র। তিনি বলেন, 'গোটা সফরটা আমার জন্য খুব দুর্দান্ত অভিজ্ঞতা। আমার কারেন্ট ফেভারিট গানগুলির অন্যতম এখন এটা। আমি নিশ্চিত এই প্রেমের গানটি মানুষের ভাল লাগবে।' 

দ্বিতীয়বার উইন্ডোজ ও অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ঋতাভরী। গোটা 'ফাটাফাটি' অ্যালবামের মধ্যে 'জানি অকারণ' সবচেয়ে পছন্দের তাঁর। আবিরের কথায় এই গানের একটা 'ফিল গুড' ফ্যাক্টর আছে। এখন দেখার শ্রোতারা কতটা ভালবাসা দেন এই গানটিকে। প্রসঙ্গত, চলতি বছরের গ্রীষ্মে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget