এক্সপ্লোর

Aryan Khan Case: মাদক মামলায় ষড়যন্ত্র করেছিলেন আরিয়ান খান? জামিনের বিস্তারিত রায়ে কী জানাচ্ছে বম্বে হাইকোর্ট?

গত ২৮ অক্টোবর মাদক মামলায় জামিন মঞ্জুর হলেও নিয়ম কানুনের জন্য ৩১ অক্টোবর মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। জামিন পাওয়ার পর প্রতি শুক্রবার তাঁকে এনসিবি দফতরে হাজিরাও দিতে দেখা গিয়েছে।

মুম্বই: গত ২রা অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর নিম্ন আদালতে বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এনসিবির পক্ষ থেকে আইনজীবীর দাবি ছিল, জামিন পেলে প্রভাব খাটিয়ে তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করতে পারেন আরিয়ান। বারবার জামিনের আবেদন খারি্জের পর বম্বে হাইকোর্টে আবেদন জানান আরিয়ান খানের আইনজীবীরা। আর গত ২৮ অক্টোবর স্বস্তি দিয়ে আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। আজ বম্বে হাইকোর্টে তাঁর জামিনের বিস্তারিত রায়ে উঠে এলো বিস্ফোরক এবং বিস্তারিত তথ্য। 

গত ২৮ অক্টোবর মাদক মামলায় জামিন মঞ্জুর হলেও নানান নিয়ম কানুনের জন্য ৩১ অক্টোবর মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। আদালতের নির্দেশ অনুযায়ী জামিন পাওয়ার পর প্রতি শুক্রবার তাঁকে এনসিবি দফতরে হাজিরাও দিতে দেখা গিয়েছে। শনিবার আরিয়ান খানকে বড় স্বস্তি দিয়েছে বম্বে হাইকোর্ট। জামিনের বিস্তারিত রায়ে বম্বে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদক মামলায় আরিয়ান খান যে কোনও ষড়যন্ত্র করেছেন, প্রাথমিকভাবে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা যে কোনও বেআইনি কাজ করার লক্ষ্যে ছিলেন, এমন কোনও প্রমাণও পাওয়া যায়নি। 

আরও পড়ুন - Sreelekha Mitra Updates: বিবাহবার্ষিকীতে মন খারাপ, বিশেষ দিনে বিশেষ ছবি পোস্ট শ্রীলেখা মিত্রের

আরিয়ান খানের জামিনের বিস্তারিত রায়ে ১৪ পাতার রায় প্রকাশ করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি নীতিন সামব্রে ১৪ পাতার রায়ে জানিয়েছেন যে, মাদক মামলায় আরিয়ান খান যে ষড়যন্ত্র করেছেন, তার কোনও প্রমাণ মেলেনি। পাশাপাশি হাইকোর্টের পক্ষ থেকে এমনটাও জানানো হয়েছে যে, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা শুধুমাত্র ওই প্রমোদতরীতে সফর করছিলেন বলে, তাঁদের বিরুদ্ধে মাদক আইনের ২৯ নম্বর ধারা প্রয়োগ করা যাবে না। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে দাবি করা আরিয়ান খানদের ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তি হিসেবে অভিযুক্তদের কাছ থেকে কোনও মাদক পাওয়া গিয়েছে কিনা, তাও আদালতকে খতিয়ে দেখতে হবে। প্রমোদতরীতে যাত্রা করাকালীন আরিয়ান খানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। 

এরইসঙ্গে বম্বে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয় যে, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটেও কোনও ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। ১৪ পাতায় বিস্তারিত রায়ে জানানো হয় যে, আরিয়ান খান এবং আরবাজ খানের সঙ্গে যাত্রা করছিলেন না মুনমুন ধামেচা। 

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget