এক্সপ্লোর

Aryan Khan Case: আরিয়ানের আসার খুশিতে, মন্নত সাজল আলোতে

গত ২৮টা দিন দুর্বিসহ যেমন কেটেছে তাঁর, বাবা-মা হিসেবে অনেক যন্ত্রণায় কেটেছে শাহরুখ-গৌরীর। ২৮ দিন পর বড় ছেলে বাড়ি ফিরবে। সেই খুশিতে শাহরুখ খানের জন্মদিনের আগে এবং দীপাবলীর আগেই আলো জ্বলে উঠল মন্নতে।

মুম্বই : ২ অক্টোবর প্রমোদতরীর রেভ পার্টিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন শাহরুখ-পুত্র (Shahrukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। তারপর থেকে মাদক কাণ্ডে আটক, গ্রেফতার, বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়া, বম্বে হাইকোর্টের রায়ে জামিন পাওয়া এবং অবশেষে ৩০ অক্টোবর জেল থেকে মুক্তি আরিয়ানের। গত ২৮টা দিন দুর্বিসহ যেমন কেটেছে তাঁর, বাবা-মা হিসেবে অনেক যন্ত্রণায় কেটেছে শাহরুখ-গৌরীর। ২৮ দিন পর বড় ছেলে বাড়ি ফিরবে। সেই খুশিতে শাহরুখ খানের জন্মদিনের আগে এবং দীপাবলীর আগেই আলো জ্বলে উঠল মন্নতে।

আরও পড়ুন - কবে মুক্তি পাবে 'বধাই দো'? ঘোষণা করলেন রাজকুমার রাও

গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী কর্ডেলিয়ায় রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন আরিয়ান খান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সস্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর নিম্ন আদালতে বারংবারই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আরিয়ানের আইনজীবীরা তাই জামিনের আবেদন করেন বম্বে হাইকোর্টে। বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করে। কিন্তু তারপরও সঠিক সময়ের মধ্যে আর্থার রোড জেলে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র এসে না পৌঁছনোয় শুক্রবারও জেলে কাটাতে হয় শাহরুখ-পুত্রকে। ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে জেলে এসেছিলেন কিং খান। জামিনদার হিসেবে এক লক্ষ টাকার বন্ডে সই করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। অবশেষে ২৮ দিন পর শনিবার বাড়ি ফিরলেন আরিয়ান। সামনেই শাহরুখ খানের জন্মদিন এবং দীপাবলি উৎসব। কিন্তু তার আগেই আলোয় সেজে উঠল মন্নত।


Aryan Khan Case: আরিয়ানের আসার খুশিতে, মন্নত সাজল আলোতে

আরিয়ান খানের গ্রেফতারিতে মুখ খুলতে দেখা গিয়েছিল বলিউডের একাধিক তারকাকে। সলমন খান বেশ কয়েকবার মন্নতে শাহরুখ খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় আরিয়ানকে সমর্থন করে পোস্ট করেছেন হৃত্বিক রোশন থেকে সোমি আলি, রবিনা ট্যান্ডনের মতো তারকার। আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে খুশির পোস্ট করেছেন সোমন কপূর, মাধবন, সোনু সুদ, মালাইকা অরোরা, কর্ণ জোহরের মতো তারকারা। গত ২৮ দিন প্রত্যেকের মতো আরিয়ানকে মিস করেছে তাঁর বাড়ি মন্নতও। তাই আরিয়ানের ফেরার খুশিতে দীপাবলির আগেই আলোয় সেজে উঠল মন্নত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget