এক্সপ্লোর

ফের খারিজ আবেদন, ১৮ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলে শাহরুখ-পুত্র

মাদক মামলায় ফের খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। আবেদন খারিজ করল মুম্বইয়ের কিলা কোর্ট।

মুম্বই: মাদক মামলায় ফের খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। আবেদন খারিজ করল মুম্বইয়ের কিলা কোর্ট। ১৮ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলে থাকতে হবে আরিয়ানকে। শাহরুখ পুত্রের সঙ্গে খারিজ হয়েছে আরবাজ, মুনমুন ধামেচার জামিনের আর্জিও।

ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে তা বিলম্ব হবে বলেই সূত্রের খবর। মাদককাণ্ডে ধৃত শাহরুখপুত্র-সহ ধৃত আটজনের এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার। গতকাল বিকেলে ধৃতদের আদালতে তোলা হয়।             

গত ২  অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহূল ক্রুজ শিপে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় এনসিবি। গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান,আরবাজ মার্চেন্ট,মুনমুন ধামেচা-সহ ৮ জনকে।  উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএম-র মতো মাদক। 

অন্যদিকে আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি শাহরুখ পুত্রকে সমর্থন করে লেখেন, ''কোন উঠতি বয়সী মাদক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না? খবরের নাম করে এবার ওকে রেহাই দাও। আর কমবয়সী ছেলেটিকে বাড়ি যেতে দাও। কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমার যখন ১৫ বছর বয়স, তখনই আমি 'পট' নিয়েছি এবং পরে 'আন্দোলন' ছবির শ্যুটিংয়ের সময় দিব্যা ভারতীর সঙ্গেও 'পট' নিয়েছি। এবং তার জন্য আমার কোনও অনুশোচনা নেই। কোনও কারণ ছাড়াই একটা কমবয়সী ছেলেকে কষ্ট দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থায় কেন খুনি এবং ধর্ষকদের এভাবে ধরা হয় না? তার পরিবর্তে এসব...।'' তিনি আরও বলেছেন, 'আমেরিকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ১৯৭১ সাল থেকে। কিন্তু আজকের দিনে ৫০ বছর পরও যেই মাদক নিতে চাইবে, তার কাছেই সহজলভ্য। আমার আন্তরিক শুভেচ্ছা শাহরুখ এবং গৌরীর জন্য। ওদের পাশে আছি। ওদের জন্য প্রার্থনা করছি। আরিয়ান, তোমায় বলতে চাই, তুমি এমন কিছু ভুল করোনি। বিচার ঠিক হবে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget