এক্সপ্লোর

Alia Bhatt-Ranbir Kapoor: কার জন্য বার-বার বিয়ে পিছিয়ে যাচ্ছে রণবীর-আলিয়ার?

বিয়ের হতে চলেছে এমন খবর শোনা যাওয়ার পরও বারবার পিছিয়ে যাচ্ছে সেই শুভক্ষণ। কী কারণ এমন ঘটনার? যাঁর জন্য রণবীর কপূর ও আলিয়া ভট্ট প্রকাশ্যে এক হতে পারছেন না, সেই ব্যক্তি এবার নিজে মুখেই স্বীকার করে নিলেন

মুম্বই: ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের আগে থেকেই বলিউডের আর এক তারকা জুটির বিয়ের খবর নিয়ে সরগরম ছিল বি টাউন। আর তাঁরা নান আদার দ্যান রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু বিয়ের হতে চলেছে এমন খবর শোনা যাওয়ার পরও বারবার পিছিয়ে যাচ্ছে সেই শুভক্ষণ। কী কারণ এমন ঘটনার? যাঁর জন্য রণবীর কপূর ও আলিয়া ভট্ট প্রকাশ্যে এক হতে পারছেন না, সেই ব্যক্তি এবার নিজে মুখেই স্বীকার করে নিলেন।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'। শোনা যায়, ২০১৭ সাল নাগাদ এই ছবির শ্যুটিং শুরু হয়। আর এই ছবির সেট থেকেই একে অপরের প্রেমে পড়েন দুই তারকা। শুরু হয় নতুন সম্পর্ক। মাঝে বেশ কিছুদিন করোনা পরিস্থিতির কারণে শ্যুটিং বন্ধ ছিল। অবশেষে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবি মোশন পোস্টার। ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক নিজে মুখে স্বীকার করে নিলেন যে, তাঁর জন্যই প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত না রণবীর-আলিয়াকে।

আরও পড়ুন - ABP LIVE Exclusive: কোন 'টনিক'-এর জোরে এই বয়সেও রাফটিং-প্যারাগ্লাইডিং করলেন? বললেন পরাণ বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানান, গত চার বছর ধরে সম্পর্কে থাকলেও তিনি চাইতেন না রণবীর কপূর এবং আলিয়া ভট্ট একসঙ্গে কোথাও যান। কোথাও একসঙ্গে তাঁরা ক্যামেরাবন্দি হন, এটাও চাইতেন না। তিনি বলেন, 'সত্যি কথা বলতে কি, যখন আমরা ছবির শ্যুটিং শুরু করি। আমরা ভেবেছিলাম রণবীর কপূর ও আলিয়া ভট্টই সেরা জুটি হতে চলেছে। এরপর ওরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর ওদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়। এবং বন্ধুত্বের থেকে ওরা সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যায়। তাই, আমি কখনও চাইনি ওদের জুটিটাকে গত চার বছরে প্রকাশ্যে মানুষ আগেই দেখে ফেলুক। যতক্ষণ না আমার ছবি আসছে, ততক্ষণ পর্যন্ত ওদের একসঙ্গে প্রকাশ্যে আসা আমি চাইনি। তাই ওদের এই যে গত চার বছর সম্পর্কে থাকার পরও একসঙ্গে দেখা যায়নি, তা একেবারেই আমার জন্য।'

অয়ন মুখোপাধ্যায়ের এই বক্তব্যের পর কমেন্ট করেছেন কর্ণ জোহর। তিনি বলেন, 'জুটিদের নিয়ে আয়ন খুবই সতর্ক থাকতে চায়। কিন্তু যত যাই হোক না কেন তুমি ভালোবাসাকে এভাবে আটকে রাখতে পারো না। আফটারঅল এটা ভালোবাসার ব্যাপার।'

প্রসঙ্গত, রণবীর কপূর ও আলিয়া ভট্টের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে খুব শীঘ্রই। ছবির প্রোমোশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget