এক্সপ্লোর

'Brahmastra' Update: একসঙ্গে তৈরি হবে 'ব্রহ্মাস্ত্র' ২ ও ৩, বড় ঘোষণা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের

'Brahmastra': অয়ন মুখোপাধ্যায় ঘোষণা করেন যে একইসঙ্গে ব্রহ্মাস্ত্র দ্বিতীয় ও তৃতীয় পর্ব তৈরি হবে। তিনি বলেন, 'এবং... সিদ্ধান্ত নিয়েছি যে দুটো ছবি তৈরি করব... একসঙ্গে!'

নয়াদিল্লি: বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে 'ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা' (Brahmastra Part 1: Shiva)। প্রথমেই শোনা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত 'অস্ত্রভার্স'-এর আরও দুটি পর্ব আসবে। সেই বিষয়েই ঘোষণা করলেন পরিচালক। অয়ন মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টে বাড়ল উত্তেজনা। কবে আসছে কোন ছবি জানালেন বিস্তারিত।

আসছে 'ব্রহ্মাস্ত্র'র বাকি দুটি পর্ব

মঙ্গলবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। জানান আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব' ও 'ব্রহ্মাস্ত্র পার্ট ৩'। ঘোষণা করা হল ছবি দুটির মুক্তির তারিখও। ২০২৬ ও ২০২৭ সালে যথাক্রমে মুক্তি পাবে ছবি দুটি। 

অয়ন মুখোপাধ্যায় তাঁর পোস্টে এদিন লেখেন, 'সময় এসে গেছে - ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রভার্স ও আমার জীবন সম্পর্কে কিছু আপডেট দেওয়ার! প্রথম পর্বের সমস্ত ভালবাসা ও প্রতিক্রিয়া পাওয়ার পর... দ্বিতীয় ও তৃতীয় পর্বের ওপর মনোনিবেশ করি আমি - যা এখন আমি জানি যে প্রথম পর্বের থেকেও বড় ও আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে! আমরা বুঝেছি যে ব্রহ্মাস্ত্র দুই এবং তিনের চিত্রনাট্য আরও নিখুঁত করতে আমাদের আরও কিছুটা সময় প্রয়োজন।'

অয়ন মুখোপাধ্যায় ঘোষণা করেন যে একইসঙ্গে ব্রহ্মাস্ত্র দ্বিতীয় ও তৃতীয় পর্ব তৈরি হবে। তিনি বলেন, 'এবং... সিদ্ধান্ত নিয়েছি যে দুটো ছবি তৈরি করব... একসঙ্গে! এবং তাদের মুক্তিও হবে কাছাকাছি সময়ে! এটি অর্জন করার জন্য আমার কাছে একটি টাইমলাইন আছে, যা আমি আজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

তবে 'ব্রহ্মাস্ত্র'-এর আপডেট ছাড়াও তিনি আরও একটি খবর শেয়ার করেছেন। বড় প্রযোজনা সংস্থার তরফে একটা বড় প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন তিনি। যদিও তিনি নিজে কোনও ছবির নাম উল্লেখ করেননি তবে বলিউড সূত্রে খবর, হৃত্বিক রোশন অভিনীত 'ওয়ার' ছবির দ্বিতীয় পর্ব আসতে চলেছে এবং সেই ছবিরও পরিচালনার দায়িত্বে অয়ন। 

আরও পড়ুন: Extraction 2 Thor: প্রকাশ্যে ‘এক্সট্র্যাকশন টু’-এর নতুন টিজার, হেমসওয়ার্থের অ্যাকশন দেখার অপেক্ষায় মুখিয়ে ভক্তরা

প্রসঙ্গত, বছর পাঁচেকের অপেক্ষার পর ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত 'ব্রহ্মাস্ত্র পার্ট ১'। এছাড়া ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খান, নাগার্জুনকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget