এক্সপ্লোর

Vikrant Massey: বিক্রান্ত-শীতলের পরিবারে আসছে নতুন সদস্য, 'সুখবর' জানাতেই শুভেচ্ছার বন্যা

Vikrant Massey Becomimg Parent: সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল যে বিক্রান্তের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে সে নিয়ে মুখ খোলেননি তাঁরা। গোপনেই রেখেছিলেন এই সুখবর

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টি একটি ছবি পোস্ট করে সুখবর শোনালেন অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey) ও  শীতল ঠাকুরের (Sheetal Thakur)। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শীতল অন্তঃসত্ত্বা, তা বোঝাতে বেছে নেওয়া হল তিনটি সেফটি-পিনের ছবি। যেখানে একটি বড় সেফটি-পিনের পেটে রয়েছে আরও একটি ছোট্ট সেফটিপিন। অভিনব এই ভাবনা বেশ মনে ধরেছে নেটিজেনদের। অন্যদিকে নতুন সদস্যের আগমনের খবরে শীলমোহর পড়তেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। 

সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল যে বিক্রান্তের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য তবে সে নিয়ে মুখ খোলেননি তাঁরা। গোপনেই রেখেছিলেন এই সুখবর। সম্ভবত অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর দিয়ে তারকা দম্পতি লিখেছেন, 'নতুন শুরু'।  

অল্ট বালাজির ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে প্রথম আলাপ হয় বিক্রান্ত মেসি ও শীতল ঠাকুরের। তারপরই ডেট করা শুরু করেন তাঁরা এবং ২০১৯ সালের নভেম্বরে রোকা করে আংটি বদল সারেন। বিয়ের পরের জীবন বা স্ত্রী সম্পর্কে কখনওই বিশেষ কিছু বলেন না অভিনেতা। তবে এক সাক্ষাৎকারে স্ত্রী শীতলকে প্রশংসায় ভরিয়েছিলেন বিক্রান্ত। তিনি জানিয়েছিলেন বিয়ের পর জীবন তাঁর দুর্দান্ত কাটছে। সাক্ষাৎকারে বলেন, 'হ্যাঁ, অনেক কিছুই এখন বদলে গেছে। আমার নিজেরই খুব অন্যরকম লাগে কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি, এর থেকে বেশি আর কীই বা চাইতে পারি।'

কর্মক্ষেত্রে, বিক্রান্ত মেসিকে সম্প্রতি দেখা গিয়েছে 'মেড ইন হেভেন', 'গ্যাসলাইট' ও 'মুম্বইকর'-এ। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ইয়ার জিগরি', 'সেক্টর ৩৬', '১২থ ফেল' ও 'ফির আই হসিন দিলরুবা'র মতো কাজ। এছাড়া, শোনা যাচ্ছে বিক্রান্ত মেসি এবার কাজ করবেন নতুন পরিচালক নীরঞ্জন আয়েঙ্গরের (Niranjan Iyengar) সঙ্গে। ছবিতে মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বিক্রান্ত। তবে আরও আকর্ষণীয় বিষয়, এই ছবি তৈরি হবে রাস্কিন বন্ডের (Ruskin Bond) গল্পের ওপর ভিত্তি করে। তবে কোন গল্প বা ছবির কী নাম, এখনও সে বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য মেলেনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

আরও পড়ুন: Dawshom Awbotaar: থ্রিলারেও প্রেম, সুর, অ্যাকশন.. সৃজিতের 'দশম অবতার'-এর ঝলকে '২২ শে শ্রাবণ' স্মৃতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget