এক্সপ্লোর

Badhaai Do release: ৪ ফেব্রুয়ারি নয়, ভ্যালেন্টাইনস ডে-র আগে মুক্তি পাবে রাজকুমার-ভূমির 'বধাই দো'

ছবির পোস্টারেই কিছুটা স্পষ্ট হয়েছিল বিষয়বস্তু। মজার মোড়কে নতুন গল্প শোনাতে আসছে ভূমি পেডনেকর ও রাজকুমার রাওয়ের নতুন ছবি 'বধাই দো' ইতিমধ্যেই নেটদুনিয়ার দর্শক মজেছেন নতুন ছবির ট্রেলারে।

মুম্বই: ছবির পোস্টারেই কিছুটা স্পষ্ট হয়েছিল বিষয়বস্তু। মজার মোড়কে নতুন গল্প শোনাতে আসছে ভূমি পেডনেকর (Bhumi Pednekar) ও রাজকুমার রাওয়ের (RajKummar Rao) নতুন ছবি 'বধাই দো' ((Badhaai Do)  ইতিমধ্যেই নেটদুনিয়ার দর্শক মজেছেন নতুন ছবির ট্রেলারে।

আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারী। কিন্তু ৪ নয়, ভালোবাসার সপ্তাহে মুক্তি পাবে এই ছবি। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  হর্ষবর্ধন কুলকর্নি পরিচালিত 'বধাই দো'। এই ছবিটি একটি সিকুয়্যাল। আয়ুষ্মান খুরানা-সানিয়া মলহোত্র অভিনীত 'বধাই হো' ছবির দ্বিতীয় ভাগ এই 'বধাই দো' ছবিটি। আগের ছবিতে নীনা গুপ্ত ও গজরাজ রাও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। 

আরও পড়ুন: আচমকা কেন 'জি লে জারা' ছবি থেকে সরে গেলেন প্রিয়ঙ্কা?

সদ্য মুক্তি পাওয়া মিনিট ৩-এর ঝলকেই স্পষ্ট গোটা ছবি ভালই মনোরঞ্জন করতে চলেছে দর্শকের। তবে কমেডি, ড্রামা, মাজা, রোম্যান্সের সঙ্গে যে একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকবে তা বলাই বাহুল্য।

সোমবারই ঘোষণা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার মুক্তি পাবে ছবির ট্রেলার। এদিন ট্রেলার মুক্তি পেতে বেশ আকর্ষণীয় এক গল্পের সন্ধান পেলেন দর্শকেরা। ছবিটির কেন্দ্রে এক মধ্য-বয়সী দম্পতি। অভিনয়ে রাজকুমার ও ভূমি। যাঁরা উভয়েই সমকামী কিন্তু সমাজে সেই কথা প্রকাশ যাতে না পায় তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়েছেন। 

ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট।

ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে রাজকুমার লেখেন, 'এটি সেই ধরনের একটি ছবি যা আমাদের কাছে আসে, মন ছুঁয়ে যায় এবং কীভাবে তার কোনও ব্যাখ্যা নেই। কিছু সফর সর্বদা মনে রাখার জন্যই হয়। এবার আপনারা ট্রেলার দেখুন আর আমাদের শুভেচ্ছা দিন।'

ভূমি পেডনেকর ((Bhumi Pednekar) ও রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে শিবা চড্ডা, লভলীন মিশ্র সহ একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে।

 

Badhaai Do release: ৪ ফেব্রুয়ারি নয়, ভ্যালেন্টাইনস ডে-র আগে মুক্তি পাবে রাজকুমার-ভূমির 'বধাই দো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget