এক্সপ্লোর

Belashuru: আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডায় পাড়ি দিল শিবপ্রসাদ-নন্দিতার 'বেলাশুরু'

Belashuru: সদ্য সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ২১ তারিখ আমেরিকার 'অ্যাপেল সিনেম্যাক্স এক্সট্রিম' ও ২২ তারিখ 'স্টারলাইট সিনেমা সিটি থিয়েটার্স'-এ দেখানো হবে এই ছবির দুটি শো। এছাড়াও এই ছবি দেখানো হবে অস্ট্রেলিয়া ও কানাডায়। এই দুই জায়গাতেই 'বেলাশুরু' দেখানো হবে ২৯ মে। 

কলকাতা: মুক্তির আগেই আন্তর্জাতিক মঞ্চে পা রাখল 'বেলাশুরু'। শনিবার, প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে এই খবর। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২০ মে। আর তার ঠিক পরের দিন, আমেরিকায় মুক্তি পাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) কিংবদন্তি রসায়নের শেষ দৃষ্টান্ত, 'বেলাশুরু'

সদ্য সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ২১ তারিখ আমেরিকার 'অ্যাপেল সিনেম্যাক্স এক্সট্রিম' ও ২২ তারিখ 'স্টারলাইট সিনেমা সিটি থিয়েটার্স'-এ দেখানো হবে এই ছবির দুটি শো। এছাড়াও এই ছবি দেখানো হবে অস্ট্রেলিয়া ও কানাডায়। এই দুই জায়গাতেই 'বেলাশুরু' দেখানো হবে ২৯ মে। 

সদ্য মুক্তি পেয়েছে 'বেলাশুরু'-র ট্রেলার। আর সেই ট্রেলার জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেয়ে, মন ছুঁয়ে গেল দর্শকদের। ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বলেছিলেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদি বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'

আরও পড়ুন: Mother's Day Exclusive: পরিবারের কঠিন সময়েও মা শক্ত হয়ে বলেছিলেন, পড়াশোনার সঙ্গে আপোশ নয়: মিমি চক্রবর্তী

ট্রেলার মুক্তির দিন ফাঁকা দুটি রাখা হয়েছিল চেয়ার। তার একটায় লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে স্বাতীলেখা সেনগুপ্ত। সৌমিত্র-স্বাতীলেখার সেই চেয়ারকে ঘিরে দাঁড়িয়ে ছবিও তোলেন কলাকুশলীরা। চেয়ারের সামনে রাখা হয় জুঁইফুলে ভরা পাত্র। ফুলের সুবাসে মিশে যায় মনখারাপ। না থাকার শূন্যতা।

একের পর এক মুক্তি পাওয়া গানে দেখানো হয়েছে ভালোবাসা, মান অভিমানের কথা। 'বেলাশেষে'-র ৭ বছর পরে 'বেলাশুরু' মুক্তি পাচ্ছে। প্রথম ছবিটির সিক্যুয়াল এটি। মুক্তি পাওয়া গানের ঝলকে দেখা গিয়েছিল, সেতারে মগ্ন সুজয়প্রসাদের (Sujoyproshad) পিঠে মাথা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মনামী ঘোষ (Monami Ghosh), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের (Khoraj Mukherjee) রসায়নও অমলিন। আজ সকালে মুক্তি পাওয়া ট্রেলারও অবশ্য মন ছুঁয়েছে সবারই। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও কবীর সুমন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget