এক্সপ্লোর

Belashuru: সেই নস্ট্যালজিয়া মোড়া সৌমিত্র-কন্ঠ.. প্রকাশ্যে 'বেলাশুরু'-র ঝলক

'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি। সেই মুগ্ধতার রেশ টেনেই প্রকাশ্যে এল নতুন ছবি 'বেলাশুরু'-র প্রথম ঝলক।

কলকাতা: সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি। সেই মুগ্ধতার রেশ টেনেই প্রকাশ্যে এল নতুন ছবি 'বেলাশুরু'-র প্রথম ঝলক।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে নতুন ছবি 'বেলাশুরু'-র ছোট্ট একটা অংশ। ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'

নস্ট্যালজিয়া উস্কে ফের একবার নেটদুনিয়া মজেছে কিংবদন্তির সেই ম্যাজিক কন্ঠে। ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবি। মৃত্যুর পর এই ছবির হাত ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে নতুন করে পর্দায় ফিরে পাবেন দর্শক।

আরও পড়ুন: না জেনেই সোলাঙ্কির সঙ্গে 'গাঁটছড়া' বাঁধলেন গৌরব, কোন মোড়ে গল্প?

গত বছরেই চারটি ছবি মুক্তির ঘোষণা করা হয়েছিল 'উইন্ডোজ'-এর তরফ থেকে। এদের মধ্যে একটি হল 'বেলাশুরু'। বাকিগুলি হল - 'বাবা, বেবি ও..' ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। 

লক্ষ্মীছেলে: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ১৭ জুন। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিকের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। প্রত্যন্ত গ্রামে এক সদ্যোজাত শিশুকে  ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। 

হামি ২: স্কুলের বন্ধুত্ব ও সম্পর্কের গল্প নিয়ে ২০১৮ সালে তৈরি হয়েছিল ‘হামি’। অন্য ধারার এই ছবি মন জয় করেছিল দর্শকদের। সেই সাফল্যকে মাথায় রেখেই দ্বিতীয় দফার ভাবনা পরিচালক জুটির। ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। পর্দায় ফের মন জয় করতে আসছে লাল্টু মিতালি জুটি। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget