এক্সপ্লোর

Gantchhora: না জেনেই সোলাঙ্কির সঙ্গে 'গাঁটছড়া' বাঁধলেন গৌরব, কোন মোড়ে গল্প?

গল্পের মোড় ঘুরে দ্যুতির বদলে মন্ডপে পৌঁছল খড়ি! ঘোমটায় মুখ ঢাকা খড়িকেই দ্যুতি মনে করে পালন হল বিয়ের সমস্ত আচার আচরণ। কিন্তু সিঁদুরদানের মুহূর্তে বেঁকে বসল খড়ি নিজেই!

কলকাতা: 'সবই আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনও গাঁটছড়া'। এই শিরোনামেই শুরু হয়েছিল নতুন ধারাবাহিক। গল্পের মোড় ঘুরে দ্যুতির বদলে মন্ডপে পৌঁছল খড়ি! ঘোমটায় মুখ ঢাকা খড়িকেই দ্যুতি মনে করে পালন হল বিয়ের সমস্ত আচার আচরণ। কিন্তু সিঁদুরদানের মুহূর্তে বেঁকে বসল খড়ি নিজেই!

স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'-য় জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। চিত্রনাট্য অনুযায়ী গৌরব ওরফে ঋদ্ধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা খড়ির বড় বোন দ্যুতি ওরফে শ্রীমার। কিন্তু বিয়ের সন্ধেয় সবার অলক্ষ্যে বাড়ি থেকে পালিয়ে যায় শ্রীমা (Sreema)। বাড়ির সবার অনুরোধে সম্মান রক্ষার্থে কিছুটা বাধ্য হয়ে কনের সাজেই বিয়ের পিঁড়িতে বসে খড়ি। কিন্তু সিঁদুরদানের মুহূর্তে নিজের ঘোমটা সরিয়ে ঋদ্ধিকে নিজের পরিচয় দেয় সে। পরিস্থিতি না জেনেই খড়িকে ভুল বোঝে ঋদ্ধি। কার্যত জোর করেই খড়িকে সিঁদুর পরিয়ে দেয় সে। ভুল বুঝে খড়ির জীবন কী অশান্তিতে ভরিয়ে তুলবে ঋদ্ধি? উত্তর দেবে 'গাঁটছড়া'-র আগামী পর্ব। 

করোনামুক্ত প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক, অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেতা

সম্প্রতি এই ধারাবাহিক ও চ্যানেলের তরফ থেকে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া' ও একটি আর্ট ফেস্টের উদ্যোগে নতুন করে সেজে উঠেছে বেহালা বাগানবাড়ি বস্তি। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে বিয়ের বিভিন্ন ছবি। আর এই পরিকল্পনা নাকি ধারাবাহিকের খড়ি ওরফে সোলাঙ্কি রায়ের (Solanki Roy)। চ্যানেলের তরফ থেকে দেওয়া একটি ভিডিওতে খড়িকে বলতে শোনা গেল, একদিন তিনি ও বনি নাকি ঘুরতে ঘুরতে এসে পড়েছিলেন বেহালার এই বস্তিতে। গায়ে গায়ে বাড়ি, নোনা ধরা দেওয়াল যেন গল্প বলে সেখানকার মানুষদের কঠিন জীবনযাত্রার। সেই দেওয়ালগুলিকেই নতুন রঙে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়। 

আনন্দ উৎসব মানেই গাঁটছড়া অর্থাৎ বিয়ে। খড়ির উদ্যোগে সেখানে আসেন আর্ট ফেস্টের মানুষ ও বিভিন্ন শিল্পীরা। সিমেন্ট, বালি তারপর সাদা রঙ, তার ওপরে গ্রাফিতির সাজ। কোথাও পানপাতা, কোথাও সানাই, কোথাও বিয়ের বিভিন্ন রীতি। মালাবদল থেকে শুরু করে সাতপাক, সিঁদুরদান, কি নেই সেখানে। যেন বিয়ের আসর সাজানো হয়েছে। গোটা বস্তি জুড়ে উৎসবের আমেজ। এমনকি পাড়ার লোকেরা নাকি ভাবছেন, এরমধ্যে কারও বিয়ের আয়োজন করা যায় কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget