এক্সপ্লোর

Belashuru: শূন্য চেয়ারে রইলেন সৌমিত্র, স্বাতীলেখা, ঘিরে থাকল 'বেলাশুরু' পরিবার

Belashuru: ট্রেলার মুক্তির সকালে, উইন্ডোজের অফিস তখন ভরে উঠেছে অতিথি, বন্ধু, কলাকুশলীদের আগমনে। হাজির হয়েছে গোটা টিম 'বেলাশুরু'। কেবল ফাঁকা দুটি চেয়ার। তার একটায় লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে স্বাতীলেখা সেনগুপ্ত।

কলকাতা:  ট্রেলার মুক্তির সকালে, উইন্ডোজের অফিস তখন ভরে উঠেছে অতিথি, বন্ধু, কলাকুশলীদের আগমনে। হাজির হয়েছে গোটা টিম 'বেলাশুরু'। কেবল ফাঁকা দুটি চেয়ার। তার একটায় লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে স্বাতীলেখা সেনগুপ্ত।

শূন্য চেয়ার

আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র ট্রেলার। আর সেই ট্রেলার জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেল, মন ছুঁয়ে গেল দর্শকদের। ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বললেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদ বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'

আজ সৌমিত্র-স্বাতীলেখার সেই চেয়ারকে ঘিরে দাঁড়িয়ে ছবিও তোলেন কলাকুশলীরা। চেয়ারের সামনে রাখা হয় জুঁইফুলে ভরা পাত্র। ফুলের সুবাসে মিশে যায় মনখারাপ। না থাকার শূন্যতা।

আরও পড়ুন: প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'হিরোপন্তি ২' এবং 'রানওয়ে ৩৪'?

একের পর এক মুক্তি পাওয়া গানে দেখানো হয়েছে ভালোবাসা, মান অভিমানের কথা। 'বেলাশেষে'-র ৭ বছর পরে 'বেলাশুরু' মুক্তি পাচ্ছে। প্রথম ছবিটির সিক্যুয়াল এটি। মুক্তি পাওয়া গানের ঝলকে দেখা গিয়েছিল, সেতারে মগ্ন সুজয়প্রসাদের (Sujoyproshad) পিঠে মাথা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মনামী ঘোষ (Monami Ghosh), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের (Khoraj Mukherjee) রসায়নও অমলিন। আজ সকালে মুক্তি পাওয়া ট্রেলারও অবশ্য মন ছুঁয়েছে সবারই। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও কবীর সুমন।

তবে ট্রেলারে হঠাৎ স্বাতীলেখার হারিয়ে যাওয়া, তাঁকে খোঁজা, সব মিলিয়ে যেন বুঝিয়ে দিয়েছে, ছবিতে প্রেমের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে বিচ্ছেদের সুর। ট্রেলারের একেবারে শেষে বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্তর কন্ঠে 'আমার বরকে দেখেছো?'  যেন আরও অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয় গল্প নিয়ে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে ২০ মে। 

 

 

সেরা শিরোনাম

Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
Tollywood News: পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী
পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget