এক্সপ্লোর

Belashuru Exclusive: 'শিয়ালদা স্টেশনে যখন ট্রেন এসে থামল, সবার চোখে জল..'

Belashuru Exclusive: পরিচালক বলছেন, 'শ্যুটিং করতে আমরা শান্তিনিকেতন চলে গিয়েছিলাম। ফেরার সময় ট্রেনের একটা গোটা কম্পার্টমেন্ট বুক করেছিলাম আমরা। সৌমিত্রদা, স্বাতীদি থেকে শুরু করে গোটা স্টারকাস্টটা ছিল সেই সিনে।

কলকাতা: শ্যুটিংয়ের শেষ দিন.. গল্পেরও। একটা বগি গোটাটাই কবজা করেছিল টিম 'বেলাশুরু'। ট্রেন চলছে, সঙ্গে শ্যুটিংও। সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তি করছেন, কেউ গান গাইছে.. কেউ নাচ.. সবটাই তাৎক্ষণিক। আড়াই বছর আগের সেই দিনটা এখন ঝকঝকে পরিচালক নন্দিতা রায়ের (Nandita Roy) মনে। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে সেই স্মৃতিই ফিরে দেখলেন পরিচালক নন্দিতা রায়।

পরিচালক বলছেন, 'শ্যুটিং করতে আমরা শান্তিনিকেতন চলে গিয়েছিলাম। ফেরার সময় ট্রেনের একটা গোটা কম্পার্টমেন্ট বুক করেছিলাম আমরা। সৌমিত্রদা, স্বাতীদি থেকে শুরু করে গোটা স্টারকাস্টটা ছিল সেই সিনে। ক্রু মেম্বাররাও বসে গেল ট্রেনের বাকি যাত্রী হিসেবে। আমাদের শ্যুটিংয়েরও একটা অংশ শ্যুট করার ছিল। ১ ঘণ্টার মধ্যে সেটা শেষ হয়ে গেল। তারপর মনে হল যেন আমরা পিকনিক করতে বেরিয়েছি। কেউ গান গাইছে, কেউ কবিতা পাঠ করছে... সৌমিত্রদা একটা দারুণ কবিতা পাঠ করে শোনালেন। সবটাই তাৎক্ষণিক। প্রত্যেকে নিজেদের মতো করে অংশ নিয়েছিল সেদিন। শিয়ালদা স্টেশনে যখন ট্রেনটা এসে থামল, সবার চোখে জল। সবাই বলছে, আমাদের এই পরিবারটা আলাদা হয়ে গেল! সবাইকে আবার নিজেদের সংসারে ফিরে যেতে হবে..এতদিন কী মজা, আনন্দে ছিলাম।'

আরও পড়ুন: Belashuru Exclusive: অভিনয় শেষ করে স্বাতীলেখা বলতেন, 'সবাই কি খুব নিন্দা করবে আমার?'

'পোস্ত'-র শ্যুটিং শেষ করার সময় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, 'টিকিটের সঙ্গে সবাইকে একটা করে রুমাল দিও।' নন্দিতা বলছেন, 'ডাবিং শেষ করে সৌমিত্রদা বলেছিলেন, 'প্রত্যেককে একটা করে বাটি দিও। কারণ চোখের জল ধরতে হবে মানুষ এত কাঁদবে।' 

নন্দিতা বলে চললেন, 'আমার আফশোস, সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিটি দেখাতে পারিনি। স্বাতীদিকে দেখিয়েছিলাম। স্বাতীদি ছবিটা দেখার পরে খুব কেঁদেছিলেন। শেষে বললেন, 'মুন্না, আমার কিন্তু খুব ভয় করছে। আমি বললাম কেন? উনি বললেন, 'আমার মনে হয় দর্শক আমার ওপর খুব রেগে যাবে! সৌমিত্রদার মতো একজন কিংবদন্তিকে চিনতে পারছে না এই মহিলা...'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget