এক্সপ্লোর

Belashuru: ভাগ করে নিতেন বিস্কুট, শ্যুটিং সেটে পোশাক শিল্পীকে মনিটর দেখতে বলতেন স্বাতীলেখা!

শান্তিনিকেতনে 'বেলাশেষে'-র শ্যুটিংয়ের সময় সবসময় সঙ্গে একটা কৌটো রাখতেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। তার থেকে বিস্কুট বার করে তিনি নিজে খেতেন, তারপর দিতেন রুমাকে

কলকাতা: তারকাদ্যুতি নেই, শ্যুটিংয়ে নাকি তিনি সবসময় সঙ্গে রাখতেন বিস্কুটের কৌটো। তারপর সেখান থেকেই নাকি ভাগ করে দিতেন সবাইকে। অভিনয় করতে করতে হঠাৎ পাশে বসে মনিটর দেখতে বলতেন পোশাক বিন্যাস শিল্পীকে। আজ প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'-এর তরফ থেকে মুক্তি পাওয়া ছোট্ট ভিডিওতে 'বেলাশুরু' (Belashuru)-র শ্যুটিংয়ের গল্প শোনালেন পোশাক বিন্যাস শিল্পী রুমা সেনগুপ্ত। 

স্বাতীলেখার স্মৃতিতে...

শান্তিনিকেতনে 'বেলাশেষে'-র শ্যুটিংয়ের সময় সবসময় সঙ্গে একটা কৌটো রাখতেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। তার থেকে বিস্কুট বার করে তিনি নিজে খেতেন, তারপর দিতেন রুমাকে। শিল্পী বলছেন, 'আমি এমন কিছু বিস্কুটপ্রেমী নই। তখন হয়ত আমার বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে। কিন্তু আমায় তখন সেই বিস্কুটটা খেতেই হবে, তাহলে ওনার খারাপ লাগবে। এগুলো তো প্রশ্রয় দেওয়া। আসলে উনি টেকনিশিয়ান রুমাকে না, ব্যক্তি রুমাকে ভালোবাসতেন।' মাঝে মাঝে সেটে রুমাকে ডেকে মনিটরও দেখতে বলতেন তিনি।

সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে রুমা বলছেন, সাজগোজ করতে ভালোবাসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর সবচেয়ে শৌখিন ছিলেন চশমার বিষয়ে। সুন্দর চশমার প্রতি ওঁর একটা আকর্ষণ ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যবহার করা একটা চশমা এখনও পোশাক বিন্যাস শিল্পী রুমা সেনগুপ্ত (Ruma Sengupta) রেখে দিয়েছেন নিজের কাছে। 

আরও পড়ুন: 'রাবণ' মুক্তির একদিন আগে বড় চমক জিতের

আগামী ২০ তারিখ মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'। ছবির মুখ্যভূমিকায় শেষবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন,  ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুজয় প্রসাদ (Sujoy Proshad), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও কুশল (Kushol)। পরিচালকের দায়িত্ব রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Shiboproshad Mukherjee and Nandita Roy)। প্রযোজনা করছে উইন্ডোজ (Windows)। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Probuddha Banerjee) ও কবীর সুমন (Kabir Suman)।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget