এক্সপ্লোর

Jeet: সংক্রান্তির দিনে প্রকাশ্যে আনলেন দ্বিতীয় সন্তানের ছবি, একরত্তির কী নাম রাখলেন জিৎ ?

Bengali Actor Jeet: অক্টোবরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, 'আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে এই সুন্দর পৃথিবীতে এসে পৌঁছেছে আমাদের ছোট্ট পুত্র সন্তান।

কলকাতা: গত ২৭ সেপ্টেম্বর জিৎ জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। আর পুজোর ঠিক আগে আগে ১৬ অক্টোবর অনুরাগীদের খুশির খবর দেন জিৎ (Jeet)। কিন্তু এতদিন পর্যন্ত ছেলের ছবি প্রকাশ্যে আনেননি তিনি, ছেলের নামও জানা যায়নি। তবে এবার মকরসংক্রান্তির পুণ্যলগ্নে দ্বিতীয় সন্তানের নাম জানালেন জিৎ, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর ছেলের ছবিও।  

তিনজনের পরিবার বেড়ে হল চার। কোলে এল পুত্র সন্তান। অক্টোবরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, 'আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে এই সুন্দর পৃথিবীতে এসে পৌঁছেছে আমাদের ছোট্ট পুত্র সন্তান। আপনাদের প্রার্থনায় রাখুন আমাদের। ভালবাসার সহিত, নবন্যা, মোহনা ও জিৎ।' জিতের মেয়ে নবন্যা এখন ১২ বছরের বালিকা। সন্তান জন্মের আগে স্ত্রী মোহনার বেবি বাম্পের ছবি দিয়ে ম্যাটার্নিটি ফটোশ্যুটও করেছিলেন জিৎ এবং সেই ছবিও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়।

এদিন সোমবার দুপুরে সমাজমাধ্যমে তাঁর ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে জিৎ (Jeet) লেখেন, 'আজ এই শুভদিনে আলাপ করুন রণাভের সঙ্গে। ও পৃথিবীকে হ্যালো বলছে।' বোঝাই যায় তাঁর দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন জিৎ 'রণাভ'। ছবিতে জিতের পোশাক দেখেই বোঝা যায় যে তিনি হাসপাতালেই পুত্রসন্তান জন্মাবার পরেই এই ছবিটি তুলেছিলেন আর সেই ছবি পোস্ট হল আজ। এই প্রথম ছেলের সম্পূর্ণ মুখ প্রকাশ্যে আনলেন জিৎ। শুভদিনে একইসঙ্গে দু-দুটি সুসংবাদ, ছেলের ছবিও এল আর জানা গেল ছেলের নামও।

জিতের (Jeet) দ্বিতীয় সন্তানের মুখ দেখার জন্য উৎসুক হয়েছিলেন তাঁর অনুরাগীরা। এর আগে দীপাবলী উদযাপনের দিন যে কয়েকটি ছবি তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন, তার মধ্যে সপরিবারে লক্ষ করা গিয়েছে তাঁকে। সেই ছবির একটিতেই দেখা গিয়েছিল তাঁর ছেলেকেও, তবে সেখানে তিনি তাঁর ছেলের মুখ প্রকাশ্যে আনেননি। তবে এবার অভিনেতা জানালেন তাঁর ছেলের নাম, প্রকাশ্যে আনলেন তাঁর ছবিও। অন্যদিকে গত বছরই পরিবারে দ্বিতীয় সন্তান এসেছে গায়ক অনীক ধরের (Aneek Dhar)। তাঁরও প্রথম সন্তান মেয়ে। এবার কোলে এসেছে পুত্র সন্তান। সম্প্রতি প্রথম সন্তান এসেছে তারকা জুটি গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষের কোলে। দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

২০২৩ সালের নভেম্বর মাসে তাঁকে দেখা গিল 'মানুষ' ছবিতে। এবার আসতে চলেছে তাঁর পরের ছবি 'বুমেরাং'। এই ছবিতে প্রথম রুক্মিণী মৈত্রর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে জিৎকে।

আরও পড়ুন: Ena Saha: 'বিয়ে কি হয়েই গেল ?', সিঁদুরদানের ভিডিয়ো নিয়ে ফের জল্পনার কেন্দ্রে এনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget