এক্সপ্লোর

Bengali Serial: ২ বছর পরে 'রামপ্রসাদ'-এর হাত ধরে ছোটপর্দায় ফিরছেন দেবেশ চট্টোপাধ্যায়

Bengali Serial Update: কথিত রয়েছে, প্রথম দক্ষিণা ম কালীকে কল্পনা করেছিলেন ও তাঁর রূপদান করেছিলেন কৃষ্ণাচন্দ্র আগমবাগীশই। তাঁর আগমনের গল্পই তুলে ধরা হবে ধারাবাহিকে। 

কলকাতা: ধারাবাহিক রামপ্রসাদ-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)-কে।এই ধারাবাহিকে কৃষ্ণাচন্দ্র আগমবাগীশের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। ১৭ শতাব্দীর এক তন্দ্রসাধকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। 

এই ধারাবাহিক নিয়ে অভিনেতা দেবেশ বলছেন, 'এই কাজটার সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভাল লাগছে। আমার চরিত্রের নাম কৃষ্ণাচন্দ্র আগমবাগীশ। কিছুদিন আগেই আমি একটা লেখালেখির মধ্যে ছিলাম। তখন আমি এই কৃষ্ণাচন্দ্র আগমবাগীশের প্রথম কালীমূর্তির রূপ দেওয়া নিয়ে যে গল্প বা মিথ রয়েছে তা জানতে পারি। ঘুম থেকে উঠে উনি নাকি প্রথম কালী মাকে দেখেছিলেন। এমন একজন চরিত্র, যিনি এখানে মা কালীকে প্রথম রূপ দিয়েছিলেন, তেমন চরিত্রে অভিনয় করা আমার কাছে বিশাল বড় পাওনা। এই ধারাবাহিকে এত গুণী অভিনেতা রয়েছেন.. এঁদের সঙ্গে কাজ করার একটা আলাদা মজা রয়েছে। ২ বছর পরে আমি কোনও মেগাতে অভিনয় করলাম। রামপ্রসাদ আমার ভীষণ প্রিয় চরিত্র। আজকে, এই ভেদাভেদির দিনে দাঁড়িয়ে রামপ্রসাদ যে সামাজিক উত্তরণের কথা বলে, ভেদাভেদ ভুলে সম্প্রীতির কথা বলে, তা বর্তমান সমাজে ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। আশা করি কৃষ্ণাচন্দ্র আগমবাগীশের চরিত্রটা আপনাদের ভাল লাগবে। '

প্রসঙ্গত, কথিত রয়েছে, প্রথম দক্ষিণা ম কালীকে কল্পনা করেছিলেন ও তাঁর রূপদান করেছিলেন কৃষ্ণাচন্দ্র আগমবাগীশই। তাঁর আগমনের গল্পই তুলে ধরা হবে ধারাবাহিকে। 

প্রসঙ্গত, এই ধারাবাহিক ও নিজের চরিত্র নিয়ে আর আগে সব্যসাচী বলেছিলেন,  'আমি মনে করি, এই ধরণের চরিত্র একজন অভিনেতা তার জীবনে একবারই পায়। আমি ভীষণ ভাগ্যবান মানুষ আমায় এর আগে বামদেবের চরিত্রে ভালবেসেছিলেন। আর এবার রামপ্রসাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। আশা করি মানুষের ভাল লাগবে। এই ধারাবাহিকটি নিয়ে বহুদিনের পরিকল্পনা হয়েছে, অনেক বৈঠক হয়েছে। হঠাৎ করে এই ধরণের প্রোজেক্ট করা সম্ভব নয়। আর আমি স্টার জলসা আর সুরিন্দর ফিল্মসের কাছে কৃতজ্ঞ আমায় এই ধরণের সুযোগ বার বার দেওয়ার জন্য। অনেক বিশিষ্ট মানুষ এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সবাই নিজের ১০০ শতাংশ দিয়ে,  খেটে কাজটা করেছেন। ভাল খারাপটা আপেক্ষিক। আশা করি দর্শকদের সেটা ভাল লাগবে। আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগে রামপ্রসাদ প্রমাণ করতে পেরেছিলেন সংসারে থেকেও ঈশ্বরলাভ করা যায়। আর তাঁর লেখা প্রতিটি পদ এখনও যথাযথ ও যুক্তিযুক্ত। তাঁর গানগুলো শুনলেই বোঝা যায় রামপ্রসাদের মনের অবস্থা ঠিক কী ছিল। তিনি যে সবসময় মা-কে দেখতে পেতেন তা নয়, তিনি মা-কে অনুভব করতে পারতেন। রামপ্রসাদ যখন সাধনা করতে শুরু করেন, সবসময় তিনি মনে করতেন মা তাঁর সঙ্গে রয়েছেন, বিভিন্ন বিপদ থেকে তাঁকে রক্ষা করছেন। কিন্তু তখনও তিনি মা-কে দর্শন করে উঠতে পারেননি। এমনই ছিল মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক।'

আরও পড়ুন: Srijit-Dev-Rukmini: সৃজিতের ছবিতে প্রথমবার রুক্মিণী, দেবের প্রযোজনায় নতুন ছবির ঘোষণা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget