এক্সপ্লোর

Srijit-Dev-Rukmini: সৃজিতের ছবিতে প্রথমবার রুক্মিণী, দেবের প্রযোজনায় নতুন ছবির ঘোষণা

Srijit-Dev-Rukmini's New Movie: সোশ্যাল মিডিয়ায় আজ ছবি সংক্রান্ত কোনও তথ্যই শেয়ার করা হয়নি। কেবল জানানো হয়েছে, তাঁরা ৩ জন একটি প্রোজেক্টে একসঙ্গে কাজ করছেন।

কলকাতা: প্রথমবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ছবিতে নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সঙ্গে থাকছেন দেব (Dev)-ও। সদ্যই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির কথা ঘোষণা করা হল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। এর আগে, জুলফিকর (Julfikar) ছবিতে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন দেব। তবে এই প্রথমবার দেব ও রুক্মিণীকে একসঙ্গে পরিচালনা করবেন সৃজিত। 

সোশ্যাল মিডিয়ায় আজ ছবি সংক্রান্ত কোনও তথ্যই শেয়ার করা হয়নি। কেবল জানানো হয়েছে, তাঁরা ৩ জন একটি প্রোজেক্টে একসঙ্গে কাজ করছেন। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবিটি। পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়ে, ৩ তারকা ছবিও শেয়ার করে নিয়েছেন। 

নতুন ছবি নিয়ে কথা বলতে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ (ABP Live)। নায়িকার গলায় খুশির সুর। বললেন, 'এই ছবিটা নিয়ে পাকা কথা বলে বেরোচ্ছি আমি। সৃজিতের সঙ্গে আমার কাজ করার কথা ছিল দীর্ঘদিন থেকেই। যখন থেকে আমি 'চ্যাম্প' করেছি, উনি আমায় বলেছিলেন ওঁর সঙ্গে একটা ছবি করার জন্য। সেটা কিছুতেই হয়ে উঠছিল না। আমি প্রথমে 'বিনোদিনী' (Binodini) আর তারপরে 'ব্যোমকেশ-দুর্গ রহস্য' (Byomkesh Durgo Rohossho) নিয়ে ব্যস্ত ছিলাম। এরপরে জিৎদার একটা প্রোজেক্টেও কাজ করছি। তার ওয়ার্কশপ চলছিল। সেটা এক সপ্তাহ পিছিয়ে গেল, তাই এই চিত্রনাট্যটা শোনার জন্য একটু সময় বেরিয়ে গেল।'

ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে নায়িকাকে? রহস্যময় হেসে রুক্মিণী বললেন, 'সেটা আস্তে আস্তে জানা যাবে। তবে ব্যোমকেশ-সত্যবতীর পরে দেবের সঙ্গে আবার একটা নতুন রসায়ন পর্দায় ফুটিয়ে তোলা সত্যিই ভীষণ কঠিন। ওর সঙ্গে আমার এতগুলো চবি করা হয়ে গিয়েছে, প্রত্যেক ছবিতে আলাদা আলাদা রসায়ন ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এই ছবিটার চিত্রনাট্য শুনতে বসার আগেই মনে হয়েছিল, হয়তো বাতিল করেই দেব। কিন্তু পুরো চিত্রনাট্য শোনার পরে রাজি হতে ২ মিনিটও লাগল না। সৃজিত এত সুন্দরভাবে চরিত্রায়ণগুলো করেছে যে অনায়াসেই ভীষণ আকর্ষণীয় লাগে। কোনও ছবি আমায় না টানতে আমি রাজি নই না। আর সৃজিতের এই ছবির চিত্রনাট্যটা ভীষণ আকর্ষণীয় তাই রাজি হওয়া। এতদিন পরে ওর সঙ্গে এই প্রথম একটা কাজ করব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

আরও পড়ুন: Salaar-Prabhas: 'আদিপুরুষ' বিতর্কের জের? 'সালার'-এর টিজারে আড়ালেই রইল প্রভাসের লুক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget