এক্সপ্লোর

Bengali Web Series: মোবাইলে শ্যুটিং গোটা ওয়েব সিরিজের, অভিনয়ে অমৃতা-যুধাজিৎ

New Bengali Web Series: বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল একটি রোমহর্ষক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নাম 'বারাণসী জংশন'

কলকাতা: অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবার পূণ্যভূমিতে গা ছমছমে গল্প! মুক্তি পেল বারণসী জংশন (Varanashi Junction)-এর টিজার। এই সিরিজটির মুখ্যভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chatterjee), জিৎসুন্দর চট্টোপাধ্যায় (Jeetsundar Chakraborty) ও যুধাজিৎ সরকার (Judhajit Sarkar)-কে।

বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল একটি রোমহর্ষক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। নাম 'বারাণসী জংশন'। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন নতুন থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'বারাণসী জংশন'। মুক্তি পাবে 'ক্লিক' প্ল্যাটফর্মে, মার্চ মাসে। এই সিরিজের বিশেষত্ব গোটাটাই শ্যুট করা হয়েছে মোবাইল ফোনে। বলিউডে ইতিমধ্যেই এই এক্সপেরিমেন্ট করে ফেলেছেন বিশাল ভরদ্বাজ ও সঞ্জয় লীলা ভংশালী। দ্রুত গতির এই কাহিনির পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা। প্রত্যেক আনাচে কানাচে যেন বিপদমুখী মরণের ফাঁদ।

আরও পড়ুন: Top Entertainment News Today: মাকে হারালেন অপরাজিতা, অরিজিৎ প্রসঙ্গে রূপম, বিনোদনের সারাদিন

ঘটনার সূত্রপাত একটি ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া ও এক মহিলা সাংবাদিকের তাঁকে শনাক্তকরণকে কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সূত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তার অজ্ঞাতেই তার প্রত্যেক পদক্ষেপের ওপর নজরদারি করা হচ্ছে। এমন কী এই শহরে বিশ্বাসযোগ্য বলে সে কাউকেই খুঁজে পায় না। ক্রমে তার সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে টানটান থ্রিলার 'বারাণসী জংশন'-এ। সিরিজের কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিজেই।

অভিনয়ে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে। আজ মুক্তি পেয়েছে এই ছবির টিজার। টান টান রোমাঞ্চ গল্পের বাঁকে বাঁকে রয়েছে ঘটনার ঘনঘটাও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget