এক্সপ্লোর

Jawan: 'বাবাকে পেরিয়ে ছেলেকে ছুঁতে হবে...'! 'জওয়ান'-এর সংলাপ ঘিরে তুঙ্গে চর্চা

SRK’s dialogue: ৭সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'জওয়ান'।

কলকাতা: বহু প্রতীক্ষার অবসান। ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির ট্রেলারের পরতে পরতে চমক। আর গোটা ট্রেলারে ভাইরাল হল শাহরুখের একটি সংলাপ। যেখানে কিং খান বলছেন, "বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত কার, অর্থাৎ 'বাবাকে পেরিয়ে ছেলেকে ছুঁতে হবে।' বলিউড বাদশার এই ডায়লগ ঝড় তুলেছে সোশ্য়াল মিডিয়ায়।

এই সংলাপটি গায়ে কাঁটার মত বলে জানান অনেক অনুরাগী। আবার কেউ কেউ বলেন, আক্ষরিক অর্থেই আরিয়ানকে মনে করে এই সংলাপ বলেছেন শাহরুখ। 

আরও পড়ুন...

বারবার অসুখে পড়ছেন? হাতের নাগালেই ইমিউনিটি বাড়ানোর অব্যর্থ উপায়, জানিয়ে দিলেন পুষ্টিবিদ

উল্লেখ্য়, প্রিভিউয়ের পর এবার আরও খানিক বিস্তারে দেখা গেল শাহরুখ খানের একাধিক লুক। বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে একা শাহরুখ নন, পাল্লা ভারী দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও। প্রত্যেক ঝলকে নজর কাড়লেন তিনি। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই। দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ ছবিতে অ্যাকশন থাকছে ভরপুর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মলহোত্র, প্রিয়মণি, প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল খানিক।

প্রসঙ্গত, আজ দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে 'জওয়ান' ট্রেলার। তার জন্য ইতিমধ্যেই দুবাই উড়ে গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১.৫৮ মিনিটে 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হল ট্রেলার। 

বুধবার চেন্নাইয়ে 'জওয়ান' ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। সঙ্গী অবশ্যই পরিচালক অ্যাটলি ও ছবির অন্যান্যরাও। হাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউডের কিং। ছবির একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন এদিন শাহরুখ। বলাই বাহুল্য দর্শক তখন 'ক্লাউড নাইন'-এ। 

দর্শকের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ খান বলেন, 'আমি কৃতজ্ঞ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।' অ্যাটলি পরিচালিত 'জওয়ান' চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি। ২০২৩ সালে তাঁর প্রথম ছবি 'পাঠান' বক্স অফিসে ঝড় তোলে, এবার দেখার পালা 'জওয়ান' কেমন ফল করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget