এক্সপ্লোর

Bhagyashree Updates: কেন ছবির দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন ভাগ্যশ্রী?

ভাগ্যশ্রীকে (Bhagyashree) ফের দেখা যেতে চলেছে 'বাহুবলী' অভিনেতা প্রভাস এবং পূজা হেগড়ের আগামী ছবি 'রাধে শ্যাম'-এ। ছবিতে শোনা যাচ্ছে প্রভাসের মায়ের চরিত্রে অভিনয় করবেন ভাগ্যশ্রী।

মুম্বই: প্রায় এক যুগ পর ফের বড় পর্দায় দেখা পাওয়া গিয়েছে 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী ভাগ্যশ্রীর (Bhagyashree)। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১০ সালে মুক্তি পাওয়া ছবি 'রেড অ্যালার্ট - দ্য ওয়ার উইদিন' ছবিতে। কিছুদিনি আগেই মুক্তি পাওয়া ছবি 'থালাইভি'-তে ফের তাঁকে দেখেন দর্শকরা। প্রসঙ্গত, 'থালাইভি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিটি অভিনেত্রী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এই ছবিতে অভিনয় করে দর্শক এবং সমালোচকদেরও প্রশংসা আদায় করে নেন কঙ্গনা। আর 'থালাইভি' ছবি দিয়েই বহু বছর পর ফের পর্দায় দেখা গেল ভাগ্যশ্রীকে। কিন্তু ছবির জগত থেকে এতদিন কেন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী?

আরও পড়ুন - বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ভিডিও, সলমন খানের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করলেন ভিকি কৌশল!

সম্প্রতি একটি সাক্ষাতকারে ভাগ্যশ্রী জানিয়েছেন কেন তিনি এতদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন। ভাগ্যশ্রী বলেন, 'অন্য কোনও কারণ নয়। স্বাস্থ্যের কারণে ছবির দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম।' ভাগ্যশ্রী জানাচ্ছেন, 'লওট আও তৃষা' শোয়ের শ্যুটিং চলাকালীন নিজের ডান হাতটি একেবারেই নাড়াচাড়া করতে পারছিলেন না তিনি। সেই পরিস্থিতিতে কাজ করাও সম্ভব হচ্ছিল না। হাতের সমস্যা মিটতে মিটতে প্রায় একটা বছর কেটে যায়। এরপরই পুষ্টি এবং ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে দেন 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী। বিদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি এবং ফিটনেস নিয়ে পড়াশোনায় মন দেন। নতুন একটা জগত সম্পর্কে তাঁর অনেক কিছু জানা হয় পড়াশোনার সূত্র ধরে।

প্রসঙ্গত, ভাগ্যশ্রীকে ফের দেখা যেতে চলেছে 'বাহুবলী' অভিনেতা প্রভাস এবং পূজা হেগড়ের আগামী ছবি 'রাধে শ্যাম'-এ। ছবিতে শোনা যাচ্ছে প্রভাসের মায়ের চরিত্রে অভিনয় করবেন ভাগ্যশ্রী। অভিনেত্রীর ছেলে অভিমণ্যু দাসানিও বলিউডে অভিনয় করেছেন। 'মর্দ কো দর্দ নেহি হোতা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। খুব শীঘ্রই তাঁকে 'নিকম্মা' ছবিতে দেখা যেতে চলেছে।

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget