এক্সপ্লোর

Bharti on Mithun Chakraborty: খাবার চিবানো নিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রসিকতা ভারতীর

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসে রয়েছেন মিঠুন চক্রবর্তী, কর্ণ জোহর এবং পরিণীতি চোপড়া।

মুম্বই: রিয়েল লাইফ জুটি ভারতী সিংহ (Bharti Singh) এবং হর্ষ লিম্বাচিয়াকে দেখা যাচ্ছে সম্প্রতি এক রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে। 'হুনারবাজ' নামে এক রিয়েলিটি শোয়ের মঞ্চেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে রসিকতা করতে দেখা গেল ভারতী সিংহকে।

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসে রয়েছেন মিঠুন চক্রবর্তী, কর্ণ জোহর এবং পরিণীতি চোপড়া। সেখানেই অভিনেতার বিস্কুট খাওয়ার ধরন নিয়ে মজা করেন ভারতী। এরপর আবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার পোশাক এবং জুতো নিয়ে নানা মজার কাণ্ডকারখানা করতে দেখা যায় কমেডি কুইনকে। 

প্রসঙ্গত, মা হতে চলেছেন কমেডি কুইন ভারতী সিংহ। মা হতে চলার খবর অভিনব কায়দায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ভারতী সিংহই দেশের প্রথম কোনও সঞ্চালক যিনি অন্তঃসত্বা অবস্থায় সঞ্চালনা করছেন। (এই তথ্য যাচাই করেনি এবিপি আনন্দ)

আরও পড়ুন - Lara Dutta Update: কী কারণে বিরক্ত হয়ে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন লারা দত্ত?

অভিনয় ছাড়াও ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। দম্পতিকে প্রায়শই সেখানে নানা ভিডিও শেয়ার করতে দেখা যায়। মা হতে চলার খবরও অন্যভাবে সেখানে শেয়ার করেছিলেন ভারতী। বিভিন্ন সূত্রে খবর, মুম্বই ছেড়ে এই মুহূর্তে মুম্বইয়ের বাইরে একটি ফার্ম হাউজে দিনযাপন করছেন তাঁরা। সেখানেই নতুন অতিথি আসার জন্য অপেক্ষা করবেন লিম্বাচিয়া দম্পতি। তবে, যে বিষয়টা জেনে নেট নাগরিকদের চোখ কপালে উঠেছে, তা হল, মুম্বই ছেড়ে ফার্ম হাউজে দম্পতির যাওয়ার আরও একটা কারণ হল নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ কিছু ভিডিও তৈরি করা। প্রসঙ্গত, একটি ভিডিওতে হর্ষ লিম্বাচিয়া এবং ভারতী সিংহ দুজনেই জানিয়েছেন যে, তাঁরা এখন কাজের বাইরে শুধুমাত্র স্বাস্থ্যের খেয়াল রাখতে চান। সন্তানভাবে সুস্থভাবে জন্মায় সেজন্য ভারতীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিচ্ছেন হর্ষ।

সেরা শিরোনাম

Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Diljit Dosanjh: পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget