এক্সপ্লোর

Bhupinder Singh: হিন্দি ছবিকে প্রথম ১২ স্ট্রিংয়ের গিটারের সঙ্গে পরিচয় করিয়েছিলেন সদ্য প্রয়াত গজল গায়ক ভূপিন্দর সিংহ

Bhupinder Singh Unknown Facts: ষাটের দশকের শেষের দিকে আর ডি বর্মণ-এর দলে প্রধান গিটারবাদক হিসেবে যোগ দিয়েছিলেন ভূপিন্দর সিংহ। এরপর ২৫ বছর আর ডি বর্মণের দলে থেকে তাঁর সঙ্গেই কাজ করেছিলেন তিনি

মুম্বই: গজল গায়ক হিসেবে পরিচিতি পেলেও যন্ত্রসঙ্গীতে নিজের স্বতন্ত্র সাক্ষর রেখেছিলেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই গানের পাশাপাশি গিটার ও ভায়োলিন শেখায় মন দিয়েছিলেন তিনি। আর ডি বর্মনের সঙ্গ পেয়েছিলেন এই যন্ত্রসঙ্গীতের জোরেই। তাঁর সঙ্গীতশিল্পীর দলে প্রধান গিটারবাদক হিসেবে যোগদান করেছিলেন তিনি। বলিউডের কিংবদন্তি সব গানেদের পিছনে নীরব সাক্ষর রেখে গিয়েছেন তিনি। সদ্য প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ (Bhupinder Singh)-এর প্রতিভার অনেক দিক থেকে গিয়েছে আড়ালেই।

পঞ্জাবের পরিবারে জন্ম হয় ভূপিন্দর সিংহের। প্রথমে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও (All India Radio) থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতের সঙ্গে সঙ্গে গিটার আর ভায়োলিনও শিখেছিলেন ভূপিন্দর সিংহ। দুইই বাজাতে পারতেন সমান দক্ষতায়।

আরও পড়ুন: Singer Bhupinder Singh Died: ৮২ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ

চেতন আনন্দের (Chetan Anand) 'হকিকত' (Haqeeqat) ছবিতে মান্না দে (Manna Dey), মহম্মদ রফি (Mohammad Rafi), তালাত মহম্মদ (Talat Mahommad)-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তাঁর ভারী কণ্ঠস্বরের নরম সুর ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানের মাধ্যমে শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ভূপিন্দর।

ষাটের দশকের শেষের দিকে আর ডি বর্মণ (RD Barman)-এর দলে প্রধান গিটারবাদক হিসেবে যোগ দিয়েছিলেন ভূপিন্দর সিংহ। এরপর ২৫ বছর আর ডি বর্মণের দলে থেকে তাঁর সঙ্গেই কাজ করেছিলেন তিনি। 'দম মারো দম' (‘Dum Maro Dum’), চুরা লিয়া হ্যায় তুমনে (‘Chura liya hai tumne’), চাঁদ মেরা দিল (‘Chand mera dil’), ইয়ারোঁ কি বারাত নিকলি হ্যায় (‘Yaadon ki baraat nikli hai’), মেহবুবা মেহবুবা (‘Mehbooba, mehbooba’), আনে ওয়ালা পল (‘Aane waala pal’) ইত্যাদি কিংবদন্তি গানের পিছনে ছিল ভূপিন্দর সিংহের গিটারের যাদুই। বলিউডকে প্রথম ১২ স্ট্রিংয়ের গিটারের (12-string guitar ) সঙ্গে পরিচয় করিয়েছিলেন ভূপিন্দর সিংহই। হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, ইলেকট্রিক গিটার সহ বিভিন্ন ধরনের গিটার নিজে বাজাতে জানতেন ভূপিন্দর সিংহ।

সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগী থেকে শুরু করে সঙ্গীতজগৎ।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget