এক্সপ্লোর

Bigg Boss 15: 'বিগ বস'-এ যাওয়ার জন্য কত টাকা পারিশ্রমিকের প্রস্তাব পেলেন রিয়া চক্রবর্তী?

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, এবার বিগ বসের বাড়িতে দেখা যাবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এই খবর আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন 'বিগ বস'-এরই এবারের দুই 'কনফার্মড' প্রতিযোগীর সঙ্গে তাঁকে দেখা যায়।

মুম্বই : এইবারই প্রথম 'বিগ বস' (Bigg Boss) দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সেই শো প্রথমবার শুরু হয়ে শেষও হয়ে গিয়েছে। প্রত্যাশা অনুযায়ীই ওটিটি প্ল্যাটফর্মে হওয়া 'বিগ বস'-এ চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা আগরওয়াল। এবার শুরু হতে চলেছে প্রায় দেড় দশক ধরে দর্শকদের ভালোবাসার আসলি 'বিগ বস'। যা দেখা যাবে টেলিভিশনে ২রা অক্টোবর থেকে। 'বিগ বস' শুরু হওয়ার পর তো 'বিগ বস'-র বাড়িতে প্রতিযোগীদের ঝগড়া, বিতর্ক নিয়ে মানুষের আলোচনা চলেই। কিন্তু বিগ বস শুরু আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ থাকে এবার প্রতিযোগী কারা হচ্ছেন তাঁদের নিয়ে। 'বিগ বস ১৫'ও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুন - Sanak Movie Release Date: কবে মুক্তি পাবে রুক্মিনী মৈত্র-র প্রথম বলিউড ছবি 'সনক'?

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল যে, এবার বিগ বসের বাড়িতে দেখা যাবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)। এই খবর আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন 'বিগ বস'-এরই এবারের দুই 'কনফার্মড' প্রতিযোগী তেজস্বী প্রকাশ এবং দলজিৎ কৌরের সঙ্গে তাঁকে দেখা যায়। কিন্তু সূত্রের খবর সম্ভাবত বিগ বসের বাড়িতে দেখা যাবে না প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন বান্ধবীকে।

শোনা যাচ্ছে, সম্প্রতি বলিউডের এবং দক্ষিণ ভারতের কয়েকজন পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়া চক্রবর্তী। এবং তিনি আপাতত সিদ্ধান্ত নিয়েছেন যে, বিগ বসের বাড়িতে না গিয়ে ফের বড় পর্দায় কাজ করার। কিন্তু এটা করতে গিয়ে তিনি কত টাকার প্রস্তাব ছাড়লেন সেটা আন্দাজ করতে পারেন? সূত্রের খবর, রিয়া চক্রবর্তীকে বিগ বসের বাড়িতে থাকার জন্য প্রতি সপ্তাহে ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে দিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু টাকা বা বিতর্কিত শোয়ে গিয়ে প্রচার পাওয়ার লোভ দুটোই সবিনয়ে উপেক্ষা করেছেন 'চেহরে' অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

আরও পড়ুন - Manike Mage Hithe: গান ভাইরাল, কিন্তু 'মানিকে মাগে হিথে' কথার মানে কী?

প্রসঙ্গত, তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল রুমি জাফরি পরিচালিত, অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি অভিনীত 'চেহরে' ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget