এক্সপ্লোর

Bigg Boss OTT: 'বিগ বস'-এর বাড়িতে অতিথি সমাগম, 'উইকেন্ড কা ওয়ার' পর্বের নজরকাড়া ৫ মুহূর্ত

Bigg Boss OTT 2: এমিওয়ে বান্টাই যখন 'বিগ বস ওটিটি'র বাড়ি আসেন, তখন নিয়ে আসেন মজার একটি টাস্ক। বাড়ির প্রত্যেক সদস্যকে একে অপরকে গান উৎসর্গ করতে বলা হয়। তারপর?

নয়াদিল্লি: গ্র্যান্ড ফিনালের (Grand Finale) পথে এগিয়ে চলেছে 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। উত্তেজনার পারদ চড়ছে অনুরাগী ও দর্শকদের মধ্যেও। কার মাথায় উঠবে বিজয়ীর শিরোপা? সম্প্রতি ৪৪তম 'উইকেন্ড কা ওয়ার' (Weekend Ka Vaar) পর্বে সঞ্চালক বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে অনুষ্ঠানে তাঁদের আচরণ সম্পর্কে কথা বলেন এবং তাঁদের 'সঠিক পথ'-এ পরিচালনা করেন। এই পর্বের শুরুতেই দেখা যায় এমিওয়ে বান্টাইয়ের (Emiway Bantai) দুর্দান্ত পারফর্ম্যান্স। এই মনোরঞ্জনের ফলে খানিক উজ্জীবিতই হন প্রতিযোগীরা। এদিন শ্বেতা ত্রিপাঠী (Shweta Tripathi), বিজয় ভার্মার (Vijay Verma) মতো তারকারাও উপস্থিত হন অনুষ্ঠানে নিজেদের ওয়েব সিরিজ 'কালকুট'-এর প্রচারে। এসেছিলেন কমেডিয়ান ভারতী সিংহও (Bharti Singh)। তাঁর হাত ধরে বিপুল মনোরঞ্জন এবং আকর্ষণীয় টাস্ক আসে 'বিগ বস'-এর ঘরে। 

প্রতিযোগীরা একে অপরকে গান নিবেদন করেন

এমিওয়ে বান্টাই যখন 'বিগ বস ওটিটি'র বাড়ি আসেন, তখন নিয়ে আসেন মজার একটি টাস্ক। বাড়ির প্রত্যেক সদস্যকে একে অপরকে গান উৎসর্গ করতে বলা হয়। বেবিকা ধুর্ভেকে 'ভাগ ভাগ শের আয়া' গানটি ডেডিকেট করেন পূজা ভট্ট। অন্যদিকে বেবিকা 'খুদ কো সমঝতা হ্যায়' গানটি নিবেদন করেন অভিষেক মলহানকে। অভিষেক মজার ছলে 'ম্যায় খিলাড়ি তু অনাড়ি' গানটি নিবেদন করেন এলভিশ যাদবকে। মণিষা রানির জন্য 'তারিফাঁ' গানটি বেছে নেন এলভিশ। মণিষা পান 'তুম তো ঠহের পরদেসি' গানটি এবং এটি তিনি জাদ হাদিদকে নিবেদন করেন। অন্যদিকে 'হাম্পটি ডাম্পটি' গানটি মণিষাকে নিবেদন করেন জাদ। তাঁর সঙ্গে হাম্পটির তুলনা করে জাদ মজা করেন মণিষার আশা আকাঙ্ক্ষা নিয়ে। মণিষার জন্য 'ম্যায় তো হুঁ পাগল' গানটি বাছেন আসিকা ভাটিয়া। বেবিকাকে 'অ্যায়সা জখম' গানটি নিবেদন করেন অবিনাশ সচদেব। অভিষেকের জন্য জিয়া শঙ্কর বাছেন 'ছুপানা ভি নেহি আতা, দিখানা ভি নেহি আতা'। তাঁরা একসঙ্গে নাচও করেন। 

মণিষার আচরণের জন্য তাঁকে অভিষেকের 'শিক্ষা'

এই পর্বে মণিষা রানির আচরণ নিয়ে কথা বলেন অভিষেক মলহান। মণিষার অন্যদের কথা না শোনার 'অভ্যাস' নিয়েও কথা বলেন অভিষেক। এর আগের টাস্কে জাদ হাদিদ 'হাম্পটি ডাম্পটি' গানটি মণিষাকে ডেডিকেট করেন কারণ তাঁর মতে উচ্চতায় থাকতে থাকতে পতন হয়েছে মণিষার। তাঁর এই ভাবনা প্রশংসিতও হয় সঞ্চালকের মুখে। অভিষেক ও এলভিস দু'জনেই এরপর রীতিমতো বকাই দেন মণিষাকে কারণ তিনি মন দেন না কারও কথায় এবং অত্যন্ত বেশিই আত্মবিশ্বাসী। তাঁদের মতে মণিষার 'আজকের ফুটেজ আমার' মন্তব্য অত্যন্ত খারাপ এবং অপ্রাসঙ্গিক। এরপর যখন মণিষা রানিকে জেলের সাজা দেওয়া হয় তখনও তাঁরা ফের বন্ধু হিসেবে বোঝান মণিষাকে। 

জেলের সাজা পান মণিষা রানি

সলমন খান, শ্বেতা ত্রিপাঠী ও বিজয় ভার্মা একটি আকর্ষণীয় টাস্ক নিয়ে আসেন। এই টাস্ক অনুযায়ী প্রতিযোগীদের বলা হয় যে কোনও একজন যাঁদের তাঁরা 'ক্রিমিনাল' অর্থাৎ অপরাধী বলে মনে করছেন, তাঁদের নাম বলতে। অর্থাৎ কাদের বিরুদ্ধে এফআইআর করতে চান তাঁরা! বেবিকা নেন এলভিশের নাম, অন্যদিকে পূজা বেছে নেন মণিষাকে। এবার কিছু কটূ কথোপকথনের জেরে কান্নাকাটিও করেন মণিষা। বাকি সকলের ভোট মিলিয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পান মণিষা। ফলে জেলের সাজা পান তিনি। মণিষা কাঁদেন কারণ সকলেই তাঁকে 'নকল' বলে কটাক্ষ করেন। কিন্তু আশিকা দাঁড়ান তাঁর পাশে।

অভিষেক মলহানের থেকে আংটি পেলেন জিয়া শঙ্কর

কমেডিয়ান ভারতী সিংহও নিয়ে আসেন মজার একটি টাস্ক। ভারতী প্রত্যেক প্রতিযোগীকে ভিন্ন ভিন্ন উপহার দেন এবং তাঁদের বলেন সেই উপহার কাদের তাঁরা দিতে চান বেছে নিতে। এরপর তিনি জিয়া শঙ্করকে একটি আংটি দেন এবং বলেন যে মানুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়াতে চান তাঁকে ওই উপহার দিতে। জিয়া ডেকে নেন অভিষেক মলহান। দু'জনে একে অপরের দিকে এগিয়ে আসেন লাজুক মুখে। এরপর হাঁটু গেড়ে বসে জিয়ার আঙুলে আংটি পরিয়ে দেন অভিষেক। প্রত্যেকেই চমকে যান। তবে সকলেই হাততালি ও উচ্ছ্বাসে মাতিয়ে রাখেন ও তাঁদের সমর্থন করেন। 

আরও পড়ুন: 'Raktabeej': '১২ ঘণ্টা টানা ঢাক' বাজালেন 'ওঁরা', রেকর্ডিং শেষ 'রক্তবীজ' ছবির, পোস্ট করলেন শিবপ্রসাদ

'বিগ বস ভার্স' টাস্ক

'বিগ বস ওটিটি ২'-এর 'বিবি ভার্স টাস্ক'-এ অভিষেক মলহান ও অবিনাশকে 'বিবি ভার্স'-এ পাঠানো হয়। ডিম, দই ও কফির মধ্যে বাছতে বলা হয় তাঁদের। র‍্যাশনের বর্তমান সামগ্রী থেকে যে কোনও একটি ছেড়ে দিতে হবে তাঁদের এবং সেই জিনিসটি কেবলমাত্র তাঁদের দু'জনকেই দেওয়া হবে। তাছাড়া বাকি দুটো উপকরণ বাড়ির পরের র‍্যাশনে দেওয়া হবে না। তাঁরা সিদ্ধান্ত নেন ডিম বেছে নেওয়ার কুমড়োর বদলে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget