এক্সপ্লোর

Bigg Boss OTT: স্মরণে সিদ্ধার্থ শুক্ল, ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট গায়িকা নেহা ভাসিনের

Bigg Boss OTT: 'বিগ বস ১৩' বিজয়ী সিদ্ধার্থ শুক্ল গত ২ সেপ্টেম্বর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করেছেন জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন।

মুম্বই: জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন ইতিমধ্যেই পরিচালক কর্ণ জোহর সঞ্চালিত 'বিগ বস ওটিটি'-তে সকলের নজর কেড়েছেন। এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সদ্য প্রয়াত সিদ্ধার্থ শুক্লকে স্মরণ করে একটি পোস্ট করেছেন গায়িকা। 'বিগ বস ১৩' বিজয়ী সিদ্ধার্থ শুক্ল গত ২ সেপ্টেম্বর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করেছেন নেহা। সিদ্ধার্থের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। 'বিগ বস ওটিটি'-তে সিদ্ধার্থ ও শেহনাজ গিল যেদিন এসেছিলেন তার কিছু মুহূর্তও মনে করলেন নেহা ভাসিন।

ইনস্টাগ্রামে সিদ্ধার্থ শুক্লর স্মরণে নেহা ভাসিনের পোস্ট (Neha Bhasin’s Instagram Post For Sidharth Shukla)

'বিগ বস ওটিটি'-এর একটি পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ শুক্ল ও শেহনাজ গিল। তাঁদের সম্পর্ক বেশ সাড়া ফেলেছিল ডিজিটাল দুনিয়ায়। তাঁদের দেখে বেশ খুশি হয়েছিলেন নেহা ভাসিনও।

'এই দুঃখের খবরটা শুনেই মনে হল যেন গতকালই সিদ্ধার্থ আর শেহনাজকে একসঙ্গে বিগ বস হাউজে দেখলাম। ওকে (সিদ্ধার্থ শুক্ল) প্রথমবার দেখেই খুব সুদর্শন মনে হয়েছিল এবং ওদের কেমিস্ট্রি সত্যিই চোখে পড়ার মতো ছিল। সিদ্ধার্থের পরিবার ও শেহনাজের প্রতি সমবেদনা রইল।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমনটাই লেখেন গায়িকা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha Bhasin (NB) (@nehabhasin4u)

'বালিকা বধূ' ধারাবাহিকের শিব চরিত্রে অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের 'ঘরের ছেলে' হয়ে ওঠেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। 'বিগ বস ১৩'-এ অংশগ্রহণের পর তাঁর অনুরাগী সংখ্যাও বাড়তে থাকে। তিনিই 'বিগ বস'-এর সবচেয়ে বিখ্যাত প্রতিযোগী হিসেবে চিহ্নিত হন।

আরও পড়ুন: Sonakshi on Social Media: নতুন চুলের কাটিংয়ে নেট দুনিয়ায় তাক লাগিয়ে দিলেন সোনাক্ষী সিনহা

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget