এক্সপ্লোর

Bipasha Basu: বাঙালি রীতিতে মুখেভাত বিপাশা-কন্যা দেবীর, বই, কলম না মাটি, কী বেছে নিল মিষ্টি?

Bipasha Basu and Karan Singh Groover: ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট।

কলকাতা: লাল বেনারসী আর সোনার নূপূর পরা দুটো ছোট্ট ছোট্ট পা। বড় হল একরত্তি দেবী, হল মুখেভাত। আর সবটা এক্কেবারে বাঙালি রীতিতে। সোশ্যাল মিডিয়ায় মেয়ের টুকরো ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। বছর ঘোরেনি, মা হয়েছেন অভিনেত্রী। বাবা হয়েছেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। 

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই বিপাশা জানিয়েছিলেন, তিনি মেয়ের ডাক নাম রেখেছেন মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় বিপাশা যে ভিডিও শেয়ার করে নিলেন, তার হবে শোনা গেল 'মিষ্টি' গান। রাইস সেরেম্যুনি নয়, প্ল্যাকার্ডে লেখা রইল, 'দেবীর মুখেভাত'। ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান পালন করলেন তাঁরা। লালের ওপর সাদা সুতোর কাজ করা সালোয়ার কামিজ পরেছিলেন বিপাশা। টেনে বাঁধা খোঁপা, কপালে লাল বড় টিপ আর সিঁথিতে সিঁদুর। 

ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাসিতে ঝলমলিয়ে উঠছেন নতুন মা। হাজির ছিলেন কর্ণও। কুর্তা, কোটে সেজেছিলেন তিনি। মেয়েকে কোলে বসিয়ে পালন করলেন যাবতীয় রীতি। 

বাঙালিদের মুখেভাতে বেশ কিছু রীতি পালন করা হয়। যেমন একটি থালায় রাখা হয়, বই (সাধারণত গীতা রাখা হয়), পেন, টাকা, ধান, মাটি ও অন্যান্য জিনিস। শিশুর সামনে সেই থালা ধরা হয়, এর মধ্যে শিশু কোনও একটা বেছে নেয়। আর প্রত্যেকটিরই থাকে আলাদা আলাদা অর্থ। বিপাশার দেওয়া ভিডিওর কমেন্টে এক অনুরাগী প্রশ্ন করেছেন, দেবী কী ধরল ওই থালা থেকে? উত্তরে বিপাশা জানান, বই ধরেছে দেবী।

বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় দেবীর প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন তাঁরা।  প্রকাশ করেছেন দেবীর ডাকনামও।

View this post on Instagram
 
A post shared by Bipasha Basu (@bipashabasu)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget