এক্সপ্লোর

Salman Khan Birthday: ম্যাচিং পোশাক, জেনেলিয়ার সঙ্গে নাচে মগ্ন বার্থ ডে বয় সলমন

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। ভিডিওতে দেখা যাচ্ছে, রীতেশ-পত্নীর সঙ্গে তুমুল নাচে ব্যস্ত সলমন খান।

মুম্বই: আজ জন্মদিন বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan)। ভাইজানের জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। সাধারণ অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা এদিন সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন প্রিয় ভাইজানকে জন্মদিনের (Salman Khan Birthday) শুভেচ্ছা জানিয়ে। 

বড়দিনের ছুটি কাটাতে পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন সলমন খান। আর সেখানেই ঘটে বিপত্তি। বড়দিনের রাতে তিনি যখন অন্যান্যদের সঙ্গে কথা বলছেন, তখনই তাঁর হাতে সাপ কামড়ায়। উপস্থিত অন্যান্যরা উদ্বিগ্ন হয়ে তখনই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, ঘণ্টা ছয়েক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সুস্থ রয়েছেন ভাইজান। জন্মদিনে বরাবরই পানভেলের খামার বাড়িতে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সলমন খানকে। এবারও তেমনই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে যায় বিপত্তি।

আরও পড়ুন - Katrina Kaif: বড়দিনে যে পোশাক পরেছিলেন ক্যাটরিনা, কত দাম তার?

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। ভিডিওতে দেখা যাচ্ছে, রীতেশ-পত্নীর সঙ্গে তুমুল নাচে ব্যস্ত সলমন খান। দুজনের পরণেই এক রঙের পোশাক। সলমন খান পরেছেন একটি মেরুণ রঙের গেঞ্জি এবং নীল জিনস। অন্যদিকে জেনেলিয়ার পরণেও রয়েছে মেরুণ রঙের কুর্তি। দুই তারকাই নাচে মগ্ন। ভিডিও পোস্ট করে জেনেলিয়া লিখেছেন, 'শুভ জন্মদিন সেই মানুষটাকে, যাঁর হৃদয়টা অনেক বড়। প্রার্থনা করি ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসা, আনন্দ এবং অসাধারণ স্বাস্থ্য দিন। আমরা সবাই তোমায় খুব ভালোবাসি।' সঙ্গে অভিনেত্রী লিখেছেন, 'আজ ভাইয়ের জন্মদিন'। সলমন খানের জন্মদিনে তাঁর এমন নাচের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

প্রসঙ্গত, সলমন খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। অভিনেতার বিপরীতে রয়েছেন নান আদার দ্যান ক্যাটরিনা কাইফ। বিদেশের শ্যুটিং শেষ হলেও দিল্লির শ্যুটিং এখনও বাকি রয়েছে। শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই দিল্লির শ্যুটিং শুরু করবেন তাঁরা।

সেরা শিরোনাম

Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
Big Boss Bangla: 'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
Tollywood News: শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
Shiboprosad Mukherjee: ভরসা জোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন
ভরসা জোগাল 'সাধক বামাক্ষ্যাপা'? শাহরুখের 'কিংগ'-এর সঙ্গেই শিবপ্রসাদের ছবি নিয়ে আসছেন সুমন

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget