এক্সপ্লোর

Harry Potter: হ্যারি পটারের জাদুর সফর ফিরছে ছোটপর্দায়, তৈরি হবে টিভি সিরিজ!

Harry Potter TV Series: ৭ খণ্ডের হ্যারি পটার উপন্যাসের থেকে ৮টি সিনেমা তৈরি হয়। যা ওয়ার্নার ব্রাদার্সের সৃষ্টি করা ব্লকবাস্টার সিরিজ ছিল। প্রথম ছবির নাম ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন'।

নয়াদিল্লি: ফের ফিরছে জাদুর দুনিয়ায় হ্যারির (Harry Potter) সফর। তবে এবার বড়পর্দায় নয়, ছোটপর্দায় দেখা যাবে হ্যারি পটারকে। সিনেমা নয়, টিভি সিরিজ তৈরি হতে চলেছে তিন বন্ধুর গল্প নিয়ে। এমনই খবর সূত্রের। 

ছোটপর্দায় ফিরছে হ্যারি-রন-হারমাইনি

সূত্রের খবর, হগওয়ার্টসের (Hogwarts) পৃথিবী ফিরবে টিভিতে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি আইএনসি (Warner Bros. Discovery Inc.) এবার জে কে রাউলিংয়ের ( JK Rowling) সাতটা বইয়ের সিরিজের ওপর নির্ভর করে তৈরি করবে টিভি সিরিজ। হ্যারি পটারের ৭টি বইয়ের ওপরই ভিত্তি করে তৈরি হবে সিরিজটি, খবর এমনই। 

আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ভ্যারাইটির মতে, 'প্রতিটি সিজন ওই বইগুলির প্রত্যেকটি থেকে তৈরি হবে। একটি চলমান ফ্র্যাঞ্চাইজির পরামর্শ করা হয়েছে যা স্টুডিওর জন্য বছরের পর বছর ধরে তৈরি হবে। ডিল অনুযায়ী, সিরিজের ক্রিয়েটিভ ক্ষেত্রে যুক্ত থাকবেন স্বয়ং রাউলিং, যদিও তিনি প্রাথমিক ক্রিয়েটর বা শো-রানার কোনওটাই নন।'

এইচবিও ম্যাক্স এবং এর তৎকালীন মূল সংস্থা ওয়ার্নার মিডিয়া কয়েক বছর আগে একটি সম্ভাব্য হ্যারি পটার টিভি সিরিজ তৈরির কথা ভাবতে শুরু করেছিল। 

প্রসঙ্গত, ৭ খণ্ডের হ্যারি পটার উপন্যাসের থেকে ৮টি সিনেমা তৈরি করা হয়। যা ওয়ার্নার ব্রাদার্সের সৃষ্টি করা ব্লকবাস্টার সিরিজ ছিল। প্রথম ছবির নাম ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন', যা ২০০১ সালে মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা প্রথম বইটির নাম যদিও ছিল 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন'। সিনেমার খাতিরে বদলানো হয় নাম। অন্যদিকে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ২' মুক্তি পায় ২০১১ সালে। এই ছবিটি বক্স অফিসে ৭.৭ বিলিয়ন ডলার আয় করেছিল। 

আরও পড়ুন: Spiderman In Bengali: দর্শকের প্রিয় স্পাইডারম্যান এবার বাংলা-সহ ৯টি ভারতীয় ভাষায়, মুক্তি ২ জুন

২০১৬ সালে 'হ্যারি পটার'-এর একটি প্রিক্যুয়েল সিদ্ধান্ত নেওয়া হয় যার প্রথম ছবি ছিল 'ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম'। কিন্তু বক্স অফিসে বিশেষ আসর জমাতে পারেনি এই সিরিজ। 'ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বেলডোর' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এই সিরিজ বন্ধ করে দেওয়া হয়। 

তবে 'হ্যারি পটার' সিরিজের অনুরাগী বা ফ্যান ফলোয়িং এখনও অখণ্ড। প্রায় এক দশক ধরে চলা এই সিরিজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। প্রসঙ্গত, আগামী ১৪ এপ্রিল ২০২৩ সালে 'হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন' মুক্তির ২২ বছর পূর্ণ হবে। ছবিতে হ্যারি পটারের চরিত্রে দেখা যায় ড্যানিয়েল র‍্যাডক্লিফকে, রন উইজলির চরিত্রে রুপার্ট গ্রিন্ট ও হারমাইনি গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসনকে দেখা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget